বিজেপির গ্রুপ থেকে প্রস্থান সৌমিত্রর, তৃণমূলে স্বাগত জানালেন সুজাতা! তবে কী এবার স্ত্রীয়ের হাতই ধরবেন সৌমিত্র?

একের পর এক বিজেপি নেতার বিমুখী আচরণ নিয়ে কার্যত বেশ বিপাকে পড়েছে গেরুয়া শিবির। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়ার পর থেকেই অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ মুকুল পুত্র শুভ্রাংশু রায়।

অন্যদিকে, আবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের থেকেও দুরত্ব বাড়িয়েছেন মুকুল রায় নিজেই। এবার সেই একই পথে হাঁটলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁও। বিজেপি জেলা মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন তিনি। এমনকি, দিলীপ ঘোষের সঙ্গে ভার্চুয়াল মিটিংও এড়িয়ে যান তিনি, এমনটাই শোনা গিয়েছে। যদিও এই বিষয়ে সৌমিত্ররন দাবী, লকডাউনকে মান্যতা দিতেই এমনটা করেছেন তিনি।

আরও পড়ুন- পড়ুয়ারা এবার টিকা পাবে স্কুলের মধ্যেই, কলকাতার এই নামী স্কুলই নিল বিশেষ উদ্যোগ

সৌমিত্রর এভাবে বিজেপির জেলা মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ জানান, তিনি এই বিষয়ে সৌমিত্র খাঁয়ের সঙ্গে কথা বলবেন।

ভোটের ফলাফল প্রকাশের একমাসের মধ্যে নানান বিজেপি নেতাদের এরূপ আচরণে চাপ বেড়েছে নেতৃত্বদের। রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রবীর ঘোষাল, সকলেই ইতিমধ্যেই দলের সঙ্গে দুরত্ব বাড়িয়েছেন। এমনকি, নিচুতলার বিজেপি কর্মীরাও এখন দলে দলে তৃণমূলে গিয়ে ভিড়ছে।

এরই মধ্যে সৌমিত্রর হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে আসার প্রসঙ্গে তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল জানান, “কোনও সুস্থ মানুষের পক্ষে বিজেপিতে বেশিদিন থাকা সম্ভব না। ওই দলে কেউ কাউকে সম্মান দেয় না”। তিনি এও বলেন যে, তিনি স্বামীকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন করবেন। তিনি আবার সংসার করতে চান। তাই ওই ‘বিষাক্ত’ দল ছেড়ে যেন সৌমিত্র বেরিয়ে আসেন, তিনি সেই প্রার্থনাই করবেন ঈশ্বরের কাছে।

আরও পড়ুন- আজ বিশ্ব পরিবেশ দিবস! নিজের প্রকৃতিকে সুস্থ রাখতে আজ‌ই এই পদক্ষেপ গুলো নিন

তবে দলত্যাগ করার সমস্ত জল্পনা উড়িয়ে দেন সৌমিত্র নিজে। বলেন, “যারা ভাবছে আমি দলত্যাগ করছি, তাঁরা ভুল ভাবছে। দলের এমন অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। কাজের কারণে সব গ্রুপে থাকা সম্ভব হয় নয়। কিছু গ্রুপ থেকে বেরিয়ে যেতে হয়”। তবে এরপরও কিন্তু শেষ হয়নি জল্পনা।

RELATED Articles