নবনীতার সঙ্গে বিবাহবিচ্ছেদের ৪ মাস হতে না হতেই ফের বিয়ের পিঁড়িতে জীতু, সোশ্যাল মিডিয়ায় দিলেন খুশির খবর, জানালেন বিয়ের তারিখও

বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই সম্পর্কে জড়ালেন অভিনেতা জীতু কমল।শুধু তাই নয়, চলতি মাসে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। নবনীতার সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে ৪ মাস। এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন জীতু । শোনা‌ গিয়েছিল, নবনীতা নাকি আবার প্রেমে পড়েছেন। ব্যবসায়ী স্নেহাল অধিকারীকে মন দিয়েছেন তিনি। 

একথা প্রকাশ্যে আসার পর অভিনেত্রী জানিয়েছেন স্নেহাল তাঁর বন্ধু হন। এমনকি বিবাহবিচ্ছেদের পরেও নবনীতা শ্বশুর-শাশুড়ির সাথে ছবি পোস্ট করেন। একবার পোস্ট করেছিলেন জীতুর সাথে ছবিও‌। এসবের মাঝেই এবার উঠে এলো যেহেতু কমলের বিয়ের পিঁড়িতে বসার খবর। নিজের বিয়ের খবর নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায় জানিয়েছেন অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেছেন জীতু। সেখানে তিনি লিখেছেন, “অনেকেই আমায় এই বিষয়টা নিয়ে বারে বারে প্রশ্ন করছেন। তাই মনে হল.. এবার এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। প্রথমত, আমি আমার সম্পর্ককে লুকোয়নি। তবে হ্যাঁ, আমি এই বিষয়টা কিছুটা ব্যক্তিগত রাখতে চাই। আমি চাই, আমার আর আমার সঙ্গীর ব্য়ক্তিগত বিষয়টাকে আপনারা সম্মান করুন। আপনাদের আরও জানিয়ে রাখি, আগামী ২৫ তারিখ নতুন জীবন শুরু করতে চলেছি আমরা। ঘনিষ্ঠ মানুষদের আমন্ত্রণও জানিয়েছি। গোটা বিষয়টা ভীষণ তাড়াতাড়ি আর হঠাৎ করেই হয়ে গেল। তবে আমার পরিবার এবং আমি এই সিদ্ধান্তে ভীষণ ভীষণ খুশি”।

লম্বা পোস্টটি পড়ে মনে হতেই পারে ফের বিয়ের পিঁড়িতে পোস্ট চলেছেন তিনি। তার গোটা পোস্টের ট্যুইস্ট রয়েছে একেবারে শেষ লাইনে। সেখানে লেখা, ‘বসে বসে ভাল লাগছিল না তাই অন্য একজনের থেকে এই পোস্টটি চুরি করে নিলাম আর কি…’।

নবনীতার সঙ্গে বিবাহবিচ্ছেদের ৪ মাস হতে না হতেই ফের বিয়ের পিঁড়িতে জীতু, সোশ্যাল মিডিয়ায় দিলেন খুশির খবর, জানালেন বিয়ের তারিখও

বিয়ের খবর আসলে ভুয়ো। মজা করতে নিজেই এই ধরনের পোস্ট করেছেন জীতু। প্রসঙ্গত, জীতু ও নবনীতার বিবাহবিচ্ছেদের খবর কারোরই অজানা নয়। সবেমাত্র শেষ হয়েছে নবনীতার ধারাবাহিক শ্যুট। সোশ্যাল মিডিয়ায় নিজের ছুটি কাটানোর মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন।

বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেও, নিজের বিভিন্ন ছবি শেয়ার করলেও, নিজের ব্যক্তিগত জীবনকে সবসময়েই আড়ালে রাখতে চান জিতু। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কোনও লেখা বা ছবি পোস্ট করেন না তিনি। তবে নিজের কাজ সংক্রান্ত বিভিন্ন ছবি ও লেখা শেয়ার করেন জিতু। দুজনেই দুজনের থেকে অনেকটা আলাদা এখানেই খানিকটা বুঝতে পেরেছেন নেটিজেনরা।

আরও অন্যান্য খবর