আট থেকে আশি চকলেটের ভক্ত সকলেই। আর সেই চকলেট এই যদি পাওয়া যায় বিষ। বাচ্চা থেকে বড়ো সকলেই চকলেট খেতে ভালোবাসেন। ভাবেন এমন লোক প্রায় পাওয়াই যাবে না। দাঁতের ডাক্তাররা অবশ্য বলেন চকলেট বেশি খেলে দাঁতের নানা সমস্যা হয়। তবে চকলেট খেয়ে পেটের সমস্যা বা হতে পারেন হাসপাতালে ভর্তি, এমন অভিজ্ঞতা করতে চান না কেউই। চকলেট এমন একটি লোভনীয় খাবার যেটা দেখলে নিজেকে আটকানো খুবই মুশকিল। চকলেটের মোড়ক খুলে সেটা পর্যবেক্ষণ করারও সময় থাকে না তার আগেই মুখে ঢুকে যায় চকলেটের টুকরো।
চকোলেটের মোড়ক খুলে কামড় দিতেই তৈরি হল বিপত্তি। চকেলৈটের প্যাকেট থেকে বেরলো আস্ত পোকা। এমনই ঘটনা ঘটেছে এক অভিনেতার সাথে। চকলেটের মোড়কে পোকা দেখে হতবাক সোহম চক্রবর্তী। কোন এলো খেলো কোম্পানি না নাম সংস্থার চকলেট খাচ্ছিলেন তারকা বিধায়ক। আর সেই চকলেটের মোড়কেই পাওয়া গেল পোকা। আট থেকে আশির কাছে এই সংস্থার চকোলেট ভীষণ প্রিয়। আবার কেউ কেউ চকলেট বলতে এই সংস্থাকেই বোঝেন। বছরের পর বছর ধরে বেজায় জনপ্রিয় এই চকোলেট সংস্থা।
চকোলেটের মধ্যেই যদি পোকা থাকে, তাহলে সেটা কতটা নিরাপদ? তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী। প্রায় অনেক বাচ্চাই চকলেট খেতে ভালোবাসেন। এমন হলে চকলেট খাওয়ার ছাড়তে হতে পারে। বাচ্চাদের নিয়েও চিন্তিত সোহম চক্রবর্তী। এমন ঘটনা কোন বাচ্চার সাথে হলে কি হতে পারে তা ভেবেই বিরক্তি প্রকাশ করেছেন সোহম চক্রবর্তী। তার এই অভিজ্ঞতার কথা জানালেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
বুধবার এক্স হ্যান্ডেলে অভিনেতা নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। শুধু তাই নয়, জনপ্রিয় ওই চকোলেট সংস্থার উপর যাবতীয় ক্ষোভও প্রকাশ করলেন সোহম। চকোলেট থেকে বেরোনো পোকার ছবি তুলে সেটা সোশাল মিডিয়ায় পোস্ট করেন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী। তিনি লিখেছেন, “ক্যাডবেরির মধ্যে পোকা দেখতে পাবো, সেটা কখনোই আশা করিনি। হতাশ তো হলাম বটেই, পাশাপাশি খুব বিরক্তও লাগছে। আপনারা যদি বাচ্চা কিংবা কাউকে ক্যাডবেরি উপহার হিসেবে দিতে চান, তাহলে কিন্তু সাবধান! আমরা মোড়ক খুলেই পোকা পেয়েছি।”
অভিনেতা আরও বলেন, “এই বিশ্বস্ত ব্র্যান্ডের কাছ থেকে এরকম ঘটনা আশা করিনি। ভীষণ হতাশাজনক ক্যাডবেরি! আপনাদের কি আরেকটু দায়িত্ববান হওয়া উচিত ছিল না?” সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন ছুঁড়ে দেন সোহম চক্রবর্তী। তাঁর নিজের বাড়িতেও সন্তান রয়েছে। বাবা হিসেবেই উদ্বেগ প্রকাশ করেন অভিনেতা।





