বিয়ের পরও প্রাক্তনকে ভুলতে পারেননি সৌরভ, ফ্যামিলি অ্যালবামে অনিন্দিতার ছবি দেখে বিরক্ত নেটপাড়া

অনিন্দিতা সৌরভের (Sourav Das) বিচ্ছেদ হয়েছে অনেকদিন আগেই‌। তবু কি প্রাক্তনের স্মৃতি আঁকড়ে বসে সৌরভ (Sourav Das)। তার সোশ্যাল মিডিয়ার পাতায় এখনো জ্বলজ্বল করছে অনিন্দিতার ছবি। যে সে অ্যালবাম নয় ফ্যামিলি অ্যালবামে এখনও অনিন্দিতার ছবি। বিয়ে হয়ে গেছে তবুও সোশ্যাল মিডিয়ার পাতা থেকে সরে যায়নি প্রাক্তন প্রেমিকার ছবি। ফ্যামিলি অ্যালবামে নেই তার স্ত্রীয়ের ছবি। 

বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে অনন্দিতা মুখ খুলেছিলেন সৌরভকে নিয়ে। ‌ তিনি দাবি করেছিলেন যে সৌরভকে তিনি শুরুর দিকে চিনেছেন সম্পর্কে শেষের দিকে সেই সৌরভকে তিনি খুঁজে পাননি তাই হয়েছে বিচ্ছেদ। ‌ এসবের মাঝেই মধুমিতা সরকার ও সৌরভ দাসের পাহাড় ভ্রমণের ছবি প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়। ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথেই জোটে কটাক্ষ। শেষ হয়ে যায় সৌরভ অনিন্দিতা প্রেম। ‌ কলকাতা নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সৌরভ আর অনিন্দিতা ব্যস্ত হয়ে পড়ে মুম্বাইয়ের তার কাজের জগৎ নিয়ে।

 বেশ কয়েক বছর কাটার পর গত বছর সৌরভের সাথে সাত পাকে বাঁধা পড়েন দর্শনা। বিয়ের কিছুদিন আগেই হঠাৎ করে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। হইচই পড়ে যায় অনুরাগীদের মধ্যে। কেউ কেউ খুব আনন্দিত ছিলেন আবার কেউ কেউ কটাক্ষ করতে ছাড়েননি দর্শনাকে। অনেকেই মনে করেছেন দর্শনার যোগ্য নয় সৌরভ। ‌তবে তাদের বিয়ের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। বিয়ের পর থেকে একসাথেই দেখা যায় এই দম্পতিকে। তাদের দেখে মনে হয় সুখে সংসার করছেন তারা। ‌ তবে এখনো কেন প্রাক্তনের স্মৃতি আঁকড়ে বেঁচে রয়েছেন সৌরভ। সৌরভের সোশ্যাল মিডিয়ায় পুরনো পোস্ট দেখে বিরক্ত নেটিজেনরা। অনুরাগীরা জানতে চাইছেন এখনও কি সোশ্যাল মিডিয়ার পাতায় প্রাক্তনের সাথে ছবি রাখার কোনো অর্থ আছে? 

সোশ্যাল মিডিয়ায় কেউই কাউকে ব্লক করেননি। শুধু ব্লক নয় এমনকি ফটোতে চলে লাইক আদান-প্রদান ও। প্রাক্তনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এখনকার নতুন ট্রেন্ড, তাতে অনুরাগীরা খুব একটা বিরক্ত বোধ করেননি। তাদের বিরক্তি অনিন্দিতার সাথে ছবিগুলি এখনও অ্যালবামে রেখে দেওয়ার জন্য।  

এ বিষয়ে যদিও সৌরভের থেকে কিছু জানা যায়নি। সৌরভের ইনস্টাগ্রামে ফ্যামিলি নামক অ্যালবামে জ্বলজ্বল করছে অনিন্দিতা ও তাঁর নানা রোম্যান্টিক ছবি। রয়েছে পোষ্যদেরও ছবি। তবে সেই অ্যালবামে জায়গা করে নিতে পারেননি দর্শনা। তাতেই প্রশ্ন জাগে অনুরাগীদের মনে। অনুরাগীদের মধ্যে কেউ কেউ সৌরভের পোস্টে কমেন্ট করে তাকে ছবিগুলি সরিয়ে দেওয়ার কথা বলেছেন। এক নেটিজেন লিখেছেন, “তবে কি দর্শনা পরিবার নয়?”

তবে এসব বিষয় নিয়ে ভ্রুক্ষেপ নেই সৌরভের স্ত্রী দর্শনা বণিকের। মাথা ঘামাচ্ছেন না সৌরভ নিজেও। বিবাহিত জীবন বেশ ভালই কাটছে তাদের। কিছু দিন আগে দর্শনাকে বলতে শোনা গেছিল, “মনে হচ্ছে লিভ ইন করছি। কখনও আমার বাড়ি আবার কখনও সৌরভের বাড়িতে মিলেমিশে থাকছি। ভালই আছি।” সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলতে বাইরে গিয়েছিলেন সৌরভ। সেখানে সঙ্গী হয়ে গেছিলেন সৌরভের স্ত্রী দর্শনা।

আরও অন্যান্য খবর