২২ জানুয়ারি উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের। ২৩ জানুয়ারি থেকে সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরের দরজা। তারপর থেকে লাখ লাখ ভক্ত সমাগম হয়েছে এই মন্দিরে। প্রথম ৭ দিনে মোট ২০ লক্ষ ৩৫ হাজার মানুষের ভিড় করেছিল। প্রতিদিন ভি লেগেই রয়েছে সপ্তাহন্তের ভিড় বেশি হয় বলে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। রামলালাকে দর্শন করতে এসে প্রণামী পরে প্রচুর। উদ্বোধনের আগে থেকেই রামলালার জন্য আসে বহু অনুদান, দেশ-বিদেশ থেকেও এসেছে প্রচুর অর্থ। সেই রাম মন্দিরেই এবার ঘুষ নেওয়ার অভিযোগ। জানা গেছে রামরালের দর্শনের নাম করে ঘুষ নিচ্ছেন কেউ কেউ। দর্শনে প্রত্যেকদিনই ভিড় জমছে অগণিতি মানুষের। সেই ভিড়ে দাঁড়িয়ে না থাকতে চাইলে উপায় আছে ঘুষের। এই বিষয়টিকেই কেন্দ্র করে প্রতারণার নতুন টোপ খেলেছে প্রতারণাকারীরা। ভিআইপি দর্শনের নামে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা।
সম্প্রতি এই ঘটনার শিকার হয়েছে রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের এক পরিচিতও। রামলালার দর্শনে কোনো লাইন দিতে হবে না সহজেই পৌঁছে যাবেন রামলালার সামনে, এই দাবি জানিয়েই ঘুষ নেওয়া হয়েছে এক ব্যক্তির থেকে। ব্যক্তিটি রাম মন্দিরের সাধারণ সম্পাদকের পরিচিত বলেই ব্যাপারটি প্রকাশ্যে এসেছে। ব্যাপারটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এমনকি ভিআইপি দর্শনের নামে টাকা হচ্ছে না রাম মন্দিরে এমনটা সকল দর্শনার্থীদের জানিয়েছেন রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এসে বসবাসরত এক ব্যক্তির থেকে রামলালার দর্শনের জন্য মোটা টাকা আদায় করেছে প্রতারণাকারীরা। মোটা টাকার বিনিময় তাকে জানানো হয় রামলালার দর্শনে তাকে লাইন দিতে হবে না, সহজেই দর্শন করতে পারবেন রামলালার মূর্তি। এই ঘটনার পরই রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইকে ঘটনাটি জানান তিনি।
ভিআইপি দর্শনের নামে যাতে কোন দর্শনার্থী আর টাকা না দেন তার জন্য অনুরোধ করেছেন চম্পত রাই। তিনি বলেন, “ভিআইপি দর্শনের নামে অনেকেই অযোধ্যায় কিছু বেআইনি কাজ শুরু করেছে। সম্প্রতি প্রতারণার শিকার হয়েছেন এক বিদেশী নাগরিকও। তিনি আমার পরিচিত। রামলালার দর্শনের নামে তাঁর কাছে দুই হাজার হাতিয়ে নেওয়া হয়েছে। অযোধ্যা মন্দিরে রামলালার দর্শনের জন্য টাকা নেওয়ার নিয়ম নেই। লাখ লাখ মানুষ প্রতিদিন হনুমানগড়িতে দর্শনের জন্য আসেন। অর্থের বিনিময়ে দর্শনের কোনও রকম নিয়ম নেই রাম মন্দিরে। রাম জন্মভূমি মন্দির উদ্বোধনের মাত্র দুই মাস হয়েছে। কিন্তু এরই মধ্যে প্রতারণার ছক কষছে কিছু মানুষ। সকলের কাছে আমার অনুরোধ, রাম মন্দিরে টাকার বিনিময়ে দর্শনের কোনও নিয়ম নেই। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এমন কোনও পরিকল্পনা করেনি”।
তিনি আরও জানিয়েছেন, “লাইনে দাঁড়িয়ে রামলালার দর্শন পেতে সর্বোচ্চ ঘণ্টা খানেক সময় লাগে”। টাকার বিনিময়ে দর্শনের নাম করে প্রতারণার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তব্যরত পুলিশ সদস্যদের নাম জড়িয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে মন্দির ট্রাস্ট।





