দোলের দিন পথ কুকুরদের গায়ে রঙ দিলেই বড় শাস্তি, কড়া পদক্ষেপ নেবে লালবাজার, কলকাতাকে নিরাপত্তায় ঘিরবে পুলিশ বাহিনী

রঙ খেলতে অনেকেই ভালোবাসে। কিন্তু অনেকেরই রং রয়েছে সমস্যা। এলার্জি বা কোন ব্যক্তিগত সমস্যার দরুন রং থাকে নিজেদের দূরে রাখেন অনেকেই। ‌ বলা হয় অনিচ্ছুক ব্যক্তিকে রঙ দেওয়া কখনোই উচিত নয়। শুধু অনিশ্চিত ব্যক্তি নয় দলের দিন রঙ দেওয়া যাবে না রাস্তার পশুদেরও। প্রত্যেক বছরই এমন ঘটনা চোখে পড়ে এলাকায় পশুদের গায়ে রঙ, আবার কেউ রং মাখতে চাইছে না তাকে জোর করে মাখানো হচ্ছে রং। ছুটে যেতে হয় পুলিশকে। সামাল দিতে হয় পরিস্থিতি। ‌ 

এবছর এমন পরিস্থিতির সম্মুখীন যাতে কেউ না হন তাতেই করা পদক্ষেপ লালবাজার পুলিশের। কেউ অনেক ছোট ব্যক্তির গায়ে বা রাস্তার পশুদের গায়ে রঙ লাগাতে না পারে সে বিষয়ে সতর্ক করা হয়েছে আগেই। এ ব্যাপারে মানুষের সাথে সাথে পশুদের ওপর ও প্রাধান্য দিয়েছে লালবাজার পুলিশের আধিকারিকরা। 

গোটা এলাকা পুলিশের নজরে থাকলেও ছোট ছোট এলাকায় ভাগ করে পশুপ্রেমীদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে নজরদারির জন্য। এমন অপেক্ষা ঘটনা ঘটতে দেখলে আটকাতে পারবেন আপনিও। এমনকি এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন লালবাজারের পুলিশ কর্তারা। 

দোলের দিন একাধিক জায়গায় বিভিন্ন দুর্ঘটনার খবর পাওয়া যায় স্নান করতে অনেকেই পৌঁছান ঘাটে ঘাটে। তাই ঘাটে ও পুলিশ মোতায়নের ব্যবস্থা করা হয়েছে। প্রায় ৭০ টি ঘাটে থাকবে পুলিশ প্রশাসন। পুলিশ থাকবে গঙ্গাসহ বিভিন্ন সরোবর পুকুরেও। ৭০টির মধ্যে ৪৩টি ঘাটে পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে মোতায়েন থাকতে বলা হয়েছে। দোলো হোলিতে করা নিরাপত্তায় মুড়ে ফেলা হবে কলকাতাকে। পুলিশ প্রশাসনে ছেয়ে যাবে রাস্তাঘাট। 

জানা গেছে দোলের দিন অর্থাৎ সোমবার কলকাতার রাস্তায় থাকবে প্রায় সাড়ে তিন হাজার পুলিশ। রাস্তা টহলদারির জন্য থাকবে ৪৪টি টহলদার বাইক। ২৬ জন ডিসির অধীনে থাকবে পুলিশ বাহিনী। দোলের দিনে সকালে ২৭টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড ও দোলের রাতে ১৯ টি রেডিও ফ্লাইং স্কোয়াড প্রস্তুত করা হয়েছে। রাস্তা টহল দেবে ৫৮ টি পিসিআর ভ্যান। গাড়ির ভিতর থেকে পথচারীদের লক্ষ্য করে রঙ ছোড়ার উপরেও নিষেধাজ্ঞা তৈরি হয়েছে। দোলের দিন নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ বাহিনী। 

আরও অন্যান্য খবর