প্রায় অনেক দিন অভিনয় জগত থেকে আড়ালে ছিলেন তিনি। কিন্তু ফের আবার আসতে চলেছেন অভিনয়জগতে। দীর্ঘদিনের বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জী। পরিচালক তথাগত ভট্টাচার্যের পরবর্তী পরিকল্পনা ‘আকরিক’-এ ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে মুখ্য চরিত্রে দেখা যাবে ভিক্টর ব্যানার্জীকে।
বেশ অনেকটা সময় অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন অভিনেতা। যদিওবা কিছুদিন আগেই তাঁর ছবি ‘থিঙ্কিং অফ হিম’ শিরোনামে এসেছিল। ছবিতে রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জী। বাংলা ইন্ডাস্ট্রি তাঁর অভিনয় দক্ষতা সম্পর্কে অবগত। এই মুহূর্তে ত্রিপুরায় থাকছেন তিনি। দীর্ঘদিন পর এই অভিজ্ঞ অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ঋতুপর্ণা সেনগুপ্ত।বিভিন্ন সময় নানা মুহূর্তের ছবি পোস্ট করে থাকেন তিনি। সম্প্রতি নিজের আপকামিং সিনেমা ‘আকরিক’-এর শুটিংয়ের কাজে হিমাচল প্রদেশে রয়েছেন অভিনেত্রী। সেখান থেকে একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে চলেছেন তিনি। যা ভাইরাল হয়েছে রীতিমতো। এরইসঙ্গে ছবিতে রয়েছেন অভিনেত্রী অনুরাধা রায়। দীর্ঘদিন পর বড়পর্দায় ফেরার আনন্দ ঋতুপর্ণা সেনগুপ্ত ভাগ করে নিলেন সংবাদমাধ্যমের সঙ্গে। জানালেন, “সব ছাপিয়ে আমার কাছে এই ছবির শুটিং একটা পুনর্মিলনের মত। ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগে বেশ অনেক ছবিতে কাজ করেছি। প্রভাত রায়ের ‘লাঠি’ তার মধ্যে একটি। এই কিংবদন্তি অভিনেতার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক মানের এই অভিনেতার সঙ্গে ফের কাজ করতে পেরে খুবই খুশি। অত্যন্ত ভালো মানুষ। অনেক দিন পর তাঁর সান্নিধ্যে এসে আড্ডা আবার জমে উঠলো”।
এরই পাশাপাশি রয়েছেন অনুরাধা রায়ও। তাঁর সম্পর্কে অভিনেত্রী জানালেন, “অনুরাধাদি অনেক ছবিতে আমার মা, শাশুড়ির ভূমিকায় ছিলেন। এই বয়সেও অপূর্ব লাবণ্য ধরে রেখেছেন। এই মিষ্টি ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করতে বেশ ভালই লাগছে”। এই ছবি নিয়ে বেশ উৎসাহী অভিনেত্রী। অনেকদিন পর কিংবদন্তী তারকাদের সঙ্গে কাজ করতে পেরে বেশ খুশি তিনি। পাশাপাশি এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ছবির অপেক্ষায় রয়েছেন দর্শকরা। প্রবীণ অভিনেতাকে এতদিন পর বড় পর্দায় আসতে দেখে খুশি তাঁর ভক্তকুলও।





