“সুশান্তকে খুন করা হয়েছে”, এইমসের ডক্টর সুধীর গুপ্তর গোপন অডিও ফাঁসে ছড়াল প্রবল চাঞ্চল্য

তিন মাস কেটে গেলেও এখনও জট ছাড়ছেনা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের। খুন না আত্মহত্যা এই দ্বন্দ্বে এখনও রয়েছেন গোয়েন্দাবিভাগ থেকে ফরেন্সিক দপ্তরের চিকিৎসকরা পর্যন্ত। বলিউডের অন্দরমহলের নানারকম তত্ত্ব সামনে এসেই চলেছে। কিন্তু মৃত্যু রহস্যের জট যেন কাটছেই না।

এর মাঝেই এইমসের ফরেন্সিক ডিপার্টমেন্টের চিকিৎসকের আকস্মিক বয়ান বদল এই রহস্যকে যেন আরও জটিল করে তুলল। সম্প্রতি পরপর দুটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত অডিওকে ঘিরে আবারও চাঞ্চল্য তৈরি হয়েছে। এইমসের ফরেন্সিক ডিপার্টমেন্টের চিকিৎসক সুধীর গুপ্তা গত ২২ অগাস্ট একটি অডিওতে দাবি করেছিলেন সুশান্তের খুনের ব্যাপারে তিনি ২০০ শতাংশ নিশ্চিত। তার সপক্ষে তিনি বেশ কিছু যুক্তিও দিয়েছিলেন। কিন্তু তারপর হঠাৎই তিনি তাঁর ওই তত্ত্ব থেকে সরে আসেন। এর ফলে রহস্য আরও ঘনীভূত হয়ে যায়।

সম্প্রতি নতুন একটি দাবি করেন এইমসের চিকিৎসক সুধীর গুপ্তা। তিনি বলেন, “সুশান্তের মৃত্যু আত্মহত্যা। খুনের তত্ত্ব এখানে কোনও ভাবেই খাটছে না।” এর সপক্ষে যুক্তি হিসেবে তিনি দাবি করেন, শরীরে কোনও ধস্তাধস্তির চিহ্নও মেলেনি। সুধীর গুপ্তার এই মন্তব্যের পর দুটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেন এই একই সুধির গুপ্তার সম্পূর্ণ বিপরীত বয়ানের একটি অডিও টেপ তাঁদের কাছে আছে। যাতে এই চিকিৎসক দাবি করেছিলেন সুশান্তের মৃত্যু ২০০ শতাংশ নিশ্চিত ভাবে খুন। তবে কার প্ররোচনায় এই চিকিৎসক তাঁর বয়ান বদলালেন? উঠছে প্রশ্ন।

আবার সুশান্তের মৃত্যুর আগের রাত্রে অর্থাৎ ১৩ই জুন তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী সুশান্তের ফ্ল্যাটে এসেছিলেন বলে দাবি করেন মুম্বাইয়ের বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তা। আবার এই দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দেন সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি। তাঁর দাবি অনুযায়ী ১৩ তারিখ রিয়া আসেননি সুশান্তের ফ্ল্যাটে।

সব মিলিয়ে যত দিন যাচ্ছে সুশান্তের মৃত্যু রহস্য ক্রমাগতই জটিল থেকে জটিলতর হয়ে চলেছে।

RELATED Articles

Leave a Comment