‘দু-এক পা এগিয়ে দে’, ভাই-বোনের একসঙ্গে পথ চলার অঙ্গীকার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ডিঙ্কা-দিঠির নাচ

এই পৃথিবীতে ভাইবোনের সম্পর্কের মতো মিষ্টি মধুর সম্পর্ক বোধ হয় কমই দেখা যায়। কিছুটা খুনসুটি ও অনেকটা ভালবাসায় মেশানো এই সম্পর্ক। ছোটো পর্দায় ডিঙ্কা ও দিঠির সম্পর্ক দর্শকের বেশ পছন্দের। রিল লাইফের মতো রিয়েল লাইফেও খুনসুটি করতে খুব ভালোবাসে তারা।

স্টার জলসার ‘শ্রীময়ী’ ধারাবাহিকে ডিঙ্কার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক। তাঁর অভিনয় মন ছুঁয়েছে দর্শকের। অন্যদিকে, দিঠি অর্থাৎ শ্রীময়ীর মেয়ের চরিত্রে অভিনয় করছেন ঐশী ভট্টাচার্য। রিয়েল লাইফেও এই দিঠি ও ডিঙ্কার সম্পর্ক দারুণ। সোশ্যাল মিডিয়ায় তাদের এই ঝলক প্রায়শই লক্ষ্য করা হয়।

আরও পড়ুন- ‘আলোছায়া’ অভিনেত্রী দেবাদৃতা এখন মজেছেন কৃষ্ণপ্রেমে, মীরা রূপে হাজির ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’-তে

গতকাল, রবিবার ইনস্টাগ্রামে সপ্তর্ষির সঙ্গে ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’-এর জন্য নাচের রিহার্সালের মুহূর্ত শেয়ার করে নেন ঐশী। সেখানে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘শুধু তোমারই জন্য’ ছবির ‘এগিয়ে দে’ গানের তালে পা মেলালেন দুজনে। এদিন ঐশীর পরনে হালকা গোলাপি রঙের টি শার্ট এবং ট্র্যাক প্যান্টস, আর সপ্তর্ষি পরে ছিলেন শ্যাওলা সবুজ রঙা শার্ট আর জিনস।

আরও পড়ুন- প্রয়াত ইরফান খান ও ভানু আথাইয়াকে শ্রদ্ধাজ্ঞাপন ‘দ্য অ্যাকাডেমি’-র মঞ্চে

নেটমাধ্যমে দারুণ সক্রিয় ঐশী। সম্প্রতি, কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে নানান ছবি ইনস্টাগ্রামের দেওয়ালে তুলে ধরেছিলেন। অন্য শ্রীময়ীর গল্পও জমজমাট দিঠি আর ছোটুর প্রেমপর্বকে ঘিরে। মনে মনে একে অপরকে ভালোবাসলেও এখনও পর্যন্ত বহিঃপ্রকাশ করে উঠতে পারেনি কেউই। কী হবে তাদের সম্পর্কের, তা তো সময়ই বলবে।

আরও অন্যান্য খবর