Cvid-19: করোনা বিধ্বস্ত ভারত! ১৩৫ কোটি টাকা অনুদান ঘোষণা সুন্দর পিচাইয়ের, পাশে মাইক্রোসফটও

করোনায় সঙ্গীন অবস্থা ভারতবর্ষের। বিভিন্ন দেশে ইতিমধ্যেই লাল তালিকাভুক্ত হয়েছে নরেন্দ্র মোদীর দেশ। নেই অক্সিজেন, পর্যাপ্ত ওষুধ, প্রতিষেধক, হাসপাতালের বেড। মৃত্যু মিছিল লেগেছে যেন‌ও‌। এই পরিস্থিতিতে ভারতের পাশে ইতিমধ্যেই দাঁড়িয়েছে বেশ কিছু দেশ। ভয়াবহ অবস্থা থেকে ভারতকে রক্ষা করতে সঙ্গী হয়েছে বেশকিছু দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা।

আরও পড়ুন- Covid-19: “শক্তিশালী হও ভারত”, করোনা যুদ্ধে আরব আমিরশাহী’র পাশে থাকার বার্তা দিয়ে তিরঙ্গায় সাজল বুর্জ খলিফা

এবার ভারতের এই অসহায় মুহূর্তে পাশে দাঁড়ালেন গুগল সিইও সুন্দর পিচাই। উদ্বেগ প্রকাশ করে এবার দেশের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি। পাশে দাঁড়ালেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে Unicef ও Give India এর মাধ্যমে মোট ১৩৫ কোটি টাকা অনুদান দেওয়ার কথা সোমবার টুইটারে ঘোষণা করেন সুন্দর পিচাই । টুইট বার্তায় উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, ‘ভারতে ক্রমাগত বেড়ে চলা কোভিড সংকট দেখে আমি বিধ্বস্ত।’

একই সঙ্গে ভারতের মহামারী দেখে উদ্বিগ্ন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা টুইট করে বলেন,’ভারতের কোভিড পরিস্থিতি হদয় বিদারক। ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে আমার ধন্যবাদ। এই বিপর্যয়ে সমস্ত রকমের সহযোগিতা করবে মাইক্রোসফট। একই সঙ্গে ভারতকে অক্সিজেন কনসেনট্রেশন যন্ত্র কেনায় সহযোগিতা করা হবে।’

 

প্রসঙ্গত, প্রথমে নিষেধাজ্ঞা জারি করলেও আন্তর্জাতিক চাপের মুখে মত পাল্টে করোনা সঙ্কটে ভারতের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ভারতকে টিকা তৈরির কাঁচামাল রফতানি অব্যাহত রাখা হবে বলা জানানো হয়েছে।

আরও অন্যান্য খবর