করণ জোহর কঙ্গনাকে বিষ খাইয়েছিলেন? দেখুন নিজের মুখে কী বললেন কঙ্গনা

সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর বলিউডের প্রভাবশালী প্রযোজক পরিচালক করণ জোহর এর সঙ্গে রীতিমতো সাপে-নেউলে ঝগড়া বেধে গিয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। এর আগে করনের উদ্দেশ্যে বারংবার মুখ খুলেছেন অভিনেত্রী এমনকি করণের হোস্ট করা শো কফি উইথ করণে গিয়েও বলিউডের নেপোটিজম নিয়ে বলিষ্ঠ বক্তব্য রেখেছিলেন কঙ্গনা।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কঙ্গনা ন্যাশনাল টেলিভিশনে বলছেন করণ জোহর তো তাকে বিষ খাইয়ে ছিলেন! এই ভিডিওটি বেশ পুরনো। বলিউড পরিচালক রোহিত শেট্টির হোস্ট করা এই শোতে অতিথি হিসেবে এসেছিলেন কঙ্গনা রানাওয়াত এবং করণ জোহর দুজনেই। সেখানে একটি মজার কাজকে কঙ্গনা কে জিজ্ঞাসা করা হয়, করণ জোহর যে শোটি হোস্ট করেন সেখানে অতিথিদের পানীয় হিসেবে কী খেতে দেওয়া হয়?
এরপরেই কঙ্গনা চটজলদি উত্তর দেন “বিষ”! মঞ্চে উপস্থিত সকলেই ঘাবড়ে যান। যদিও কঙ্গনা এখানে থেমে থাকার পাত্রী নন, তিনি আরও বলেন, “আমি যখন ওঁর শোতে অতিথি হয়ে গেছিলাম আমাকে তো বিষ খেতেই দিয়েছিল।”

স্বাভাবিকভাবেই কঙ্গনা হয়তো স্ক্রিপ্টের খাতিরে এই মন্তব্য করেছেন। কিন্তু পুরনো ভিডিও ক্লিপিংস সম্প্রতি ভাইরাল হতেই ফের একবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন করণ জোহর এবং কঙ্গনা রানাওয়াত। অনেকেই কঙ্গনার এই সাহসী মন্তব্যের প্রশংসা করছেন আবার অনেকে বলছেন এগুলো সব এই অভিনেত্রীর নাটক। আপনি নিজে দেখে নিন কঙ্গনা সেদিন ঠিক কী বলেছিলেন..

RELATED Articles

Leave a Comment