লকডাউনের জেরে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সবাই। প্রান্তিক এলাকার মানুষের আরও কষ্ট। এমনিতেই করোনার ভয়ে কাঁটা সবাই। এই রোগে আক্রান্ত হলে জীবন সংশয় থাকেই। এর সঙ্গে সঙ্গে আরও রোগ আছেই। একটা রোগের সঙ্গে লড়াই করতে গিয়ে শিকার হতে হচ্ছে হাজার হাজার রোগের। সাধারণ প্যারাসিটামলটুকুও অনেকে পাচ্ছেন। কিছু জায়গায় খাবারের জলটুকুও অমিল।
এবার পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে দুঃস্থ পরিবারের মানুষেরা যেন আরও বেশি দুর্ভোগের শিকার। তাদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন সাধারণ মানুষ থেকে বলিউড তারকা সবাই। সাধ্যমত কেউ দিয়েছেন খাবার, কেউ আবার ব্যবস্থা করেছেন ডাক্তারদের পিপিই কিটের।
তারকাদের নেওয়া একাধিক উদ্যোগে বেজায় খুশি নেটিজেনরা। প্রথম থেকেই কোভিড মোকাবিলাতে সামিল হয়েছেন অক্ষয় কুমার। ত্রাণে দান থেকে শুরু করে পুলিশ কর্মীদের পাশে দাঁড়ানো, করোনা নিয়ে সতর্কবার্তা প্রচার থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত করে মানুষের কাছে সাহায্য পৌঁচ্ছে দিচ্ছেন অক্কি। এবার নয়া উদ্যোগ নিলেন বলিউড তারকা।
https://twitter.com/akshaykumar/status/1263372566825074688?s=20
কোভিড ১৯ কিংবা লকডাউন বন্ধ রাখতে পারবে না মেয়েদের ঋতুস্রাব। তাই এই সময় যাতে মহিলারা প্রয়োজন মত প্যাড পান, সেই উদ্যোগে এক সংস্থার সঙ্গে সামিল হলেন অক্ষয় কুমার। তিনি জানিয়েছেন, “এই বিশেষ মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা একান্ত প্রয়োজন, নয়তো অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা প্রবল।”
তাই এবার নয়া উদ্যোগের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্যাড ম্যান। সেই পোস্ট প্রকাশ হতেই ভাইরাল হয়েছে। মানুষ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অক্ষয়কে।





