ছোটবেলায় স্কুলে ছয় টাকা বেতন দিতে পারতেন না অভিনেতা আমির খান! চোখের জল মুছে নিজেই বললেন সেই কথা

বলিউডের আমির খান কে চেনেন না এমন লোক পাওয়া মুশকিল। আমির একজন ভার্সেটাইল অভিনেতা। যেকোনো চরিত্রে অভিনয় করতে তিনি পিছুপা হন না। সম্প্রতি তিনি নিজের ছোটবেলার কথা বলতে গিয়ে চোখের জল ফেললেন। কিন্তু কেন?

ছোটবেলায় আমির খান খুব কষ্টেই মানুষ হয়েছেন। আর্থিক সংকটের মধ্যে দিয়ে কেটেছে ছোটবেলা। এদিকে তাঁর ভাইবোনের সংখ্যাও অনেক। আমির ছিলেন জ্যেষ্ঠপুত্র। তাঁর দুই ভাই ফাইজ়ল খান, ফারহাত খান ও নিখাত খান একই স্কুলে পড়তেন।

ওই স্কুলের বেতন ছিল ক্লাস সিক্সে ৬ টাকা, ক্লাস সেভেনে ৭ টাকা এবং ক্লাস এইটে ৮ টাকা। আর্থিক সংকটের কারণে স্কুলের বেতন দিতে দেরি হয়ে যেত আমিরের। অ্যাসেম্বলির সময় প্রধান শিক্ষক নাম ধরে তাকে ডাকতেন সেই সময় আত্মসম্মান মাটিতে মিশে যেত তাঁর।

এই কথায় বলতে গিয়ে আবেগপ্রবণে কেঁদে ফেলেন অভিনেতা আমির খান। আজ তিনি কোটি কোটি টাকার মালিক। চলতি বছরে স্বাধীনতা দিবসের আগে মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles