এই বছর কমনওয়েলথ গেমসে প্রথম থেকেই জয়জয়কার ভারতে। একের পর এক ইভেন্টে পদক এনে দিচ্ছে ভারতীয় খেলোয়াররা। এবার দশ কিমি হাঁটা ইভেন্টে, রুপো এনে দিলেন ভারতীয় খেলোয়াড় প্রিয়াঙ্কা গোস্বামী।
২৬ বছর বয়সী ভারতীয় খেলোয়াড় প্রিয়াঙ্কা ২৫ এবং ৩৫ কিমি রেস ওয়াকে জাতীয় রেকর্ড অধিকারী। গতকাল তিনি প্রথম ৪ কিলোমিটার অবধি সবার প্রথমেই ছিলেন তারপর থেকে তিনি দ্বিতীয় স্থানে চলে যান।
কিন্তু গতকাল একটি আশ্বর্য ঘটনা ঘটিয়েছেন প্রিয়াঙ্কা। তারপর ভারতীয়রা আরও ভালোবাসাই ভরিয়ে দিয়েছে তাকে। পদক পাওয়ার পর ক্যামেরাম্যানরা তাকে পোজ দিতে বললে সেই পোজ দেওয়ার সময় দেখা যায় প্রিয়াঙ্কার এক হাতে মেডেল অন্য হাতে অষ্টধাতুর গোপালের মূর্তি।
তার এই ছবি নেট মাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি এরপরই প্রিয়াঙ্কাকে ভালোবাসায় এবং প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা। অনেকেই বলছেন ভগবানের ওপর বিশ্বাস ছিল বলে আজ তিনি এতদূর পৌঁছেছেন।





