করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ সন্ত্রস্ত। এই ঢেউয়ে সবচেয়ে বেশি ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয় মহারাষ্ট্রে। একাধিক জায়গায় দেখা দেয় অক্সিজেন ঘাটতি, মিলছিল না হাসপাতালে বেড। এই অবস্থায় এক ভয়াবহ বিপদের মুখোমুখি হয় ওই রাজ্য।
এমন বাড়াবাড়ি পরিস্থিতির কারণে এপ্রিলেই ওই রাজ্যে জারি হয় নাইট কার্ফু। এরপর মে মাস থেকে শুরু হয় কঠোর লকডাউন। তবে এবার পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হছে। করোনা সংক্রমণ আগের থেকে খানিকটা কমেছে। এর কারণে লকডাউনও খানিকটা শিথিল করেছে মহারাষ্ট্র সরকার।
আরও পড়ুন- লাল পেড়ে সাদা শাড়ি, গা ভর্তি গয়না, পুরোদস্তুর বাঙালি সাজে নেটিজেনদের নজর কাড়লেন মিমি
জানা গিয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে কোনও আউটডোর শুটিং করা যাবে না এই মুহূর্তে। করোনা সমস্ত বিধিনিষেধ মেনে করা যাবে শুটিং। এরই সঙ্গে টেকনিশিয়ানদের দ্রুত টিকা দেওয়ার কাজও সেরে ফেলতে চাইছে সিনেমা ইন্ডাস্ট্রি।
এদিন দ্বিতীয় লকডাউনের পর প্রথম শুটিং-এ যাওয়ার ছবি শেয়ার করলেন অমিতাভ বচ্চন। সকাল ৭টার সময় শুটিং-এ যাওয়ার পথে একটি ছবি তুলে তা পোস্ট করে তিনি লেখেন, “প্যাঙ্গোলিন মাস্ক ও সমস্ত সুরক্ষা বিধি মেনে দ্বিতীয় লকডাউনের পর সকাল ৭টায় প্রথমদিনের শুটিং-এ যাচ্ছি। প্রত্যেকদিন একটু একটু করে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে”।
View this post on Instagram
প্রসঙ্গত, গত মাসেই করোনার টিকার দ্বিতীয় ডোজ নেন অমিতাভ বচ্চন। গত বছর করোনার প্রথম পর্যায়ে মারণ ভাইরাসে আক্রান্ত হন বর্ষীয়ান অভিনেতা-সহ অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যা বচ্চন। তবে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে জয়ী হয়েছেন তারা।
আরও পড়ুন- শ্রদ্ধার জোর! সোনু সুদকে দেখতে খালি পায়ে ৭০০ কিলোমিটার পথ হেঁটে এলেন যুবক, আপ্লুত অভিনেতা
করোনার দ্বিতীয় ঢেউয়ে মানুষের পাশে দাঁড়িয়ে অনেক সাহায্য করেছে বিগ বি। অক্সিজেনের অভাব মেটাতে পোল্যান্ড থেকে অক্সিজেন কনসেন্ট্রেটর আনার ব্যবস্থা করেন তিনি। এছাড়াও, ২০টি ভেন্টিলেটর কেনারও বন্দোবস্ত করেন তিনি।





