লাল পেড়ে সাদা শাড়ি, গা ভর্তি গয়না, পুরোদস্তুর বাঙালি সাজে নেটিজেনদের নজর কাড়লেন মিমি

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মিমি চক্রবর্তী। দর্শকরা তাঁর অভিনয়ে মুগ্ধ। নানান চরিত্রে মিমির সাবলীল অভিনয় বারবার দর্শকের মন কেড়েছে। টলি ইন্ডাস্ট্রি তো বটেই, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও যথেষ্ট খ্যাতিলাভ করেছেন মিমি।

একদিকে মিমির প্রিয় বন্ধু ‘বনুয়া’ অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে শোরগোল পড়েছে। তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর থেকে শুরু করে নিখিলের সঙ্গে নিজের বিয়েকে অস্বীকার করা, সব ক্ষেত্রেই নুসরতের খবর এখন হটকেক। কিন্তু এসবের থেকে নিজেকে সম্পূর্ণ দূরেই রেখেছেন মিমি।

আরও পড়ুন- শ্রদ্ধার জোর! সোনু সুদকে দেখতে খালি পায়ে ৭০০ কিলোমিটার পথ হেঁটে এলেন যুবক, আপ্লুত অভিনেতা

এমনও গুঞ্জন উঠেছে যে নুসরতের সঙ্গে নাকি তাঁর বন্ধুত্বে ভাঙন ধরেছে। সম্প্রতি, নুসরতের সঙ্গে শ্রাবন্তী, তনুশ্রীদের দেখা গেলেও, দেখা মেলেনি মিমির। তবে এসব নিয়ে মিমি মুখে কুলুপ আঁটলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় রয়েছেন তিনি। নানান পোস্ট করে চলেছেন প্রতিদিনই।

সম্প্রতি, Pride Month উদযাপনের জন্য সোশ্যাল মিডিয়ায় নানান পোস্ট করেন মিমি। ভালোবাসার মধ্যে যে লিঙ্গ বৈষম্য থাকা উচিত নয়, তা নিয়েই সোচ্চার হন অভিনেত্রী। এবার পুরো এক অন্য রূপে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়লেন মিমি।

সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন মিমি। তাতে তাঁকে দেখা গিয়েছে পুরোদস্তুর বাঙালি সাজে। পরনে লাল পাড় সাদা শাড়ি, গা ভর্তি সোনার গয়না, কপালে লাল টিপ ও চোখে মুখে স্নিগ্ধতা। তাঁর বাঙালি রূপেই ঘায়েল তাঁর অনুরাগীরা। ছবি পোস্ট করে মিমি ক্যাপশনে লেখেন, “বাঙালি বলে কথা”।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

আরও পড়ুন- স্মরণে সুশান্ত! অভিনেতার এক বছরের মৃত্যুবার্ষিকীতে তাঁর বন্ধুদের সঙ্গে ফিরে দেখা কিছু মুহূর্ত

মিমির এই নতুন ছবি পোস্ট হতেই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে তাঁর এই ছবিতে। মিমি হট লুকে যেমন মানুষের মন কাড়েন, তেমনি বাঙালি তনয়া রূপেও তিনি সমান মুগ্ধ করেছেন সকলকে।

RELATED Articles