এবার থেকে আর ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য কাঠ খড় পোড়াতে হবে না। আরটিও অফিসের সামনে গিয়ে দাঁড়াতেও হবে না। বাড়িতে বসেই এবার খুব সহজেই পেয়ে যেতে পারেন আপনি ড্রাইভিং লাইসেন্স। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রকের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে।
জানা গিয়েছে এবার থেকে বৈধ ড্রাইভিং সেন্টার থেকে প্রশিক্ষণ নেওয়ার পর ড্রাইভিং পরীক্ষায় পাশ করলেই পেয়ে যাবেন আপনি ড্রাইভিং লাইসেন্স। আগামী জুলাই মাসে থেকেই চালু হতে চলেছে এই নিয়ম।
জানানো হয়েছে, ড্রাইভার ট্রেনিং সেন্টারে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার পর সেই প্রশিক্ষণ শেষ হয়ে গেলেই তথ্য আরটিও ওয়েবসাইটে অডিট করে দিলেই আপনার কাজ শেষ। আগামী জুলাই মাস থেকে ড্রাইভিং লাইসেন্সের আবেদন সংক্রান্ত সম্পূর্ণ পদ্ধতি হবে প্রযুক্তি নির্ভর।





