ক্রমেই শক্তি বাড়াচ্ছে ‘রেমাল’, ঘূর্ণিঝড়ের প্রভাবে সপ্তাহান্তে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা, উপকূলে জারি হয়েছে সতর্কতা

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় (Cyclone) রেমাল। এর জেরেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে বদল হবে আবহাওয়ার। শনিবার থেকে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। শুক্রবার একটা গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার তা শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

রবিবারেই ঘূর্ণিঝড় (Cyclone) উপকূলে আছড়ে পড়া সম্ভবনা। উপকূলে দুর্যোগের আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। রবিবার ঝড়-বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে বলে অনুমান। সমুদ্র উত্তাল হবে তাই বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। নতুন করে শুক্র থেকে রবিবারের মধ্যে যাতে মৎস্যজীবীরা সমুদ্রে না যায় তার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতাতেও বৃষ্টির দাপট দেখা যাবে।

এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের (Cyclone) গঠন সম্পূর্ণ হয়নি, তাই সম্ভাব্য ল্যান্ডফোন আই,টেল সম্পর্কিত কোন তথ্য দেওয়া মৌসম ভবনের তরফে সম্ভব হচ্ছে না। যদিও শেষ পাওয়া খবর সূত্রে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ৬৫ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা। তবে বিস্তারিত জানা যাবে ২৫ তারিখে ভোরের দিকে। ‌

ঘূর্ণিঝড়ের (Cyclone) প্রভাবে শনিবার থেকে আবহাওয়ার বদল হবে। রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। আর বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে, বাড়বে গরম। ধীরে ধীরে গরম অনুভূত হতে থাকবে। ‌ বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বজায় থাকবে। ‌আজ বৃহস্পতিবারও দু-এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার বৃষ্টির সম্ভাবনা নেই। ‌আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস।‌যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৭২.২ মিলিমিটার।

আরও অন্যান্য খবর