ভোট পরবর্তী হিংসায় একের পর এক হিন্দুরা আক্রান্ত, অভিযোগ তুলে আদালতের হস্তক্ষেপের দাবী বিশ্ব হিন্দু পরিষদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর থেকেই হিন্দুদের উপর লাগাতার হামলা করা হচ্ছে। এমন অভিযোগ তুলে এই বিষয়ে আদালতের স্বতঃস্ফূর্ত পদক্ষেপের দাবী তোলা হল বিশ্ব হিন্দু পরিষদের তরফে। আজ, শুক্রবার একটি প্রেস বিবৃতি জারি করে এমনটাই দাবী করা হয়েছে। পরিষদের তরফে এমনও দাবী জানানো হয় যে এর আগেও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছেও এই একই দাবী জানিয়েছে তারা।

বিশ্ব হিন্দু পরিষদের দাবী, গত ২রা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে পশ্চিমবঙ্গের ৩,৫০০ গ্রামে অন্তত ৪০,০০০ হিন্দু আক্রান্ত। এদের ঘরবাড়ি ভাঙচুর করে লুঠপাঠ চালিয়েছে দুষ্কৃতীরা। মহিলাদের ওপর অকথ্য নির্যাতন হয়েছে। অনেক জায়গায় পুকুরে বিষ পর্যন্ত মিশিয়ে দেওয়া হয়েছে। এমনকি, হিন্দুদের কাছ থেকে তোলা আদায়ও করা হচ্ছে। এই সমস্ত হামলায় ইসলামি জেহাদি কার্যকলাপের চিহ্ন স্পষ্ট।

আরও পড়ুন- ‘চীনপন্থি’ ওলি পরাজিত, এবার নেপালে প্রধানমন্ত্রীর আসনে বসতে পারেন ‘ভারতের বন্ধু’ শের বাহাদুর দেউবা

তারা এও দাবী করে যে দীর্ঘদিন ধরে এই হামলা চললেও রাজ্য সরকার নীরব দর্শক হয়ে রয়েছে। আর এদিকে সমাজে আতঙ্ক ছড়াচ্ছে। পুলিশও এই বিষয়ে কোনও সহযোগিতা করছে না। ফলে এই হামলার বিরুদ্ধে আক্রান্তরা কোনও অভিযোগও দায়ের করতে পারছেন না।

এই পরিস্থিতিতে বিশ্ব হিন্দু পরিষদ আদালতের কাছে দাবী জানায়, আদালত যাতে এই ঘটনায় স্বতঃস্ফূর্তভাবে পদক্ষেপ নেয়। মানুষের সুরক্ষার্থে ও আইনশৃঙ্খলা ঠিক রাখতে রাজ্য সরকারকে যেন কড়া নির্দেশ দেয় আদালত। বিশ্ব হিন্দু পরিষদের তরফে এও জানানো হয়েছে যে অনেক জায়গায় মানুষের আধার কার্ড, ভোটার কার্ডের মতো নথিও ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতীরা।

রাজ্য সরকারের কাছেও বিশ্ব হিন্দু পরিষদ আবেদন জানায় যাতে সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এই বিষয়ে পদক্ষেপ করা হয়।

RELATED Articles