ঋদ্ধিমার গালে চুম্বন আঁকলেন গৌরব, জমে গেলো পুজো প্রেম

টলিউডে গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমার প্রেম নিয়ে বেশ আলোচনা হয়। দীর্ঘদিনের সম্পর্ক এবং তারপর ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই সেলিব্রিটি জুটি। তবু প্রেমের রং এখনো কিন্তু ফিকে হয়নি বরং ওল্ড ওয়াইনের মতো তা আরও দৃঢ় হচ্ছে। এবার পুজোয় ঋদ্ধিমার ইনস্টাগ্রাম প্রোফাইল ঝলমল করছে কারণ সেখানে দেখা যাচ্ছে ঋদ্ধিমার গালে ভালোবাসার চুম্বন এঁকে দিচ্ছেন গৌরব। মহাষ্টমীর রাতের এই প্রেমের চিত্র দেখে আপ্লুত নেটিজেনরা।

ঋদ্ধিমাকে যখন জড়িয়ে ধরে গালে চুমু খাচ্ছেন গৌরব তখন ঋদ্ধিমার চোখে মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছে তিনি কতটা সুখী এবং খুশি।ছবির ক্যাপশনে লেখা, ‘তুমি আমার পৃথিবীকে আলোময় করে তোলো’।সেই ছবি যেন নেটিজেনদের নিউজ ফিড কে আলোকিত করে তুলছে। দেখে নিন প্রেমের সাক্ষাৎ দৃশ্য…

 

View this post on Instagram

 

💫You light up my world! 💫 @cgaurav 💛💛 📸 – @shaheb_bhattacherjee_official

A post shared by Ridhima Ghosh (@ridhima.ghosh) on

এই বছর করোনা আবহে ঘুরে ঘুরে মণ্ডপ দর্শন নেই তাই একান্তই নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন টলিউডের এই অন্যতম জনপ্রিয় দম্পতি।এ পুজোর সময় যেন নিজেদের প্রেমকে আরো গভীরভাবে আবিষ্কার করলেন গৌরব ঋদ্ধিমা।

RELATED Articles