অবশেষে সুখবর! অনিন্দিতা-সুদীপের ছোট্ট সংসারে এলো কে? রাজকুমার নাকি রাজকুমারী ?

টলিউডের জনপ্রিয় দুই মুখ সুদীপ সরকার ও অনিন্দিতা রায়চৌধুরী। ছোটপর্দায় তাঁদের অভিনয় বহুবার দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। একাধিক হিট সিরিয়ালে তাঁদের অভিনয় এখনও মানুষের মনে গেঁথে রয়েছে। শুধু অভিনয় নয়, তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহের শেষ নেই।

সুদীপ অভিনীত সিরিয়ালের তালিকা বেশ দীর্ঘ। ‘কুসুমদোলা’, ‘কে আপন কে পর’, ‘তুমি আসবে বলে’-র মতো জনপ্রিয় সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। অন্যদিকে, অনিন্দিতার ঝুলিতেও রয়েছে একাধিক হিট ধারাবাহিক। ‘গুড্ডি’, ‘ধুলোকণা’, ‘পটলকুমার গানওয়ালা’, ‘করুণাময়ী রানী রাসমণি’-তে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের। বর্তমানে তিনি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে অভিনয় করছেন।

২০২২ সালের ২৬ জানুয়ারি বিয়ে করেন এই জনপ্রিয় জুটি। তাঁদের জুটির মতোই তাঁদের প্রেমের গল্পও ছিল একেবারে সিনেমার মতো। দু’জনেই টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে একে অপরের কাছে আসেন। বন্ধুত্ব গাঢ় হতে হতে প্রেমে রূপ নেয়। শেষমেশ চার হাত এক হয় ২০২২ সালে।

আরও পড়ুনঃ বাম ছাত্রের বুকে পুলিশের লাথি! যাদবপুর কাণ্ডের প্রতিবাদে উত্তাল শিক্ষাঙ্গন, শুরু রাজনৈতিক বিতর্ক

কিছু মাস আগেই অনিন্দিতা ও সুদীপ তাঁদের অনুরাগীদের সঙ্গে এক বিশেষ সুখবর ভাগ করে নিয়েছিলেন। নতুন বছরে তাঁদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে, এই খবর শুনে অনুরাগীরা আনন্দে মেতে ওঠেন। সেই প্রতীক্ষার অবসান ঘটল সোমবার। অবশেষে তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমন হল।

অনিন্দিতা ও সুদীপ একটি ফুটফুটে কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন! ইনস্টাগ্রামে একটি শিশুর হাতের ছবি পোস্ট করে তাঁরা লিখেছেন, “অবশেষে আমাদের রানি এসেছে।” জানা গেছে, মা ও মেয়ে দু’জনেই সুস্থ রয়েছেন। তাঁদের পরিবার এখন খুশির জোয়ারে ভাসছে। শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। অনুরাগী থেকে সহকর্মী—সকলেই নতুন অতিথির জন্য ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles