আসছে দীপভীর জুটির সন্তান, বাচ্চাকে আদরে বাঁদর করবে কে? গোপন তথ্য ফাঁস করে দিলেন মাসি অনিশা

অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কাছ থেকে উপহার পেলেন এই জনপ্রিয় অভিনেত্রী। দিন কয়েক আগেই মা হওয়ার খবর সকলকে জানান। ২০১৮ সালে বলিউড অভিনেতা রণবীর সিং-কে বিয়ে করেছেন অভিনেত্রী। বিয়ের প্রায় ৬ বছর পর সুখবর দিলেন দীপভীর জুটি। এই ঘোষণার পরেই তাঁরা রওনা দেন জামনগরের উদ্দেশ্যে।

সেখানে অনন্ত অম্বানী- রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে মজা করেন কটা দিন। সেখানে নাচ করেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। সেই নাচের আগে বউকে করা রণবীরের মন্তব্যে হাসির রোল নেটিজেনদের। রণবীর ও দীপিকার দুই পরিবারের তরফেই প্রথম সন্তান আসছে। সকলের চোখের মণি হবে সে, তা কারোর অজানা নয়। অন্তঃসত্ত্বা দিদি দীপিকা, পরিবারে আসছে নতুন অতিথির আগমনে।

মাসি হওয়ার কথায় কেমন অনুভূতি অনিশা পাড়ুকোনের?

তাঁর কথায়, “দারুণ! দারুণ! প্রথম বার যেমনটা অনুভব হয়’। নতুন সদস্যকে কে বেশি আদর করে মাথায় তুলে রাখবে? তার উত্তরে সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘সব থেকে বেশি ইন্ধন জোগাবেন রণবীরই। তবে মনে হচ্ছে সেক্ষেত্রে একটু একটু আমার মা-বাবাও (প্রকাশ ও উজ্জ্বলা পাড়ুকোন)ও হতে পারে”। এ বিষয়ে রণবীরের সাথে সাথে প্রকাশ ও উজ্জ্বলা পাড়ুকোন কম ইন্ধন জোগাবেন না মনে করেছে অনিশা।

বউকে কী বলেছেন রণবীর ?

প্রথমেই রণবীর স্ত্রীর প্রশংসা করেন এবং জানান দীপিকা তাঁর স্বপ্নের রাজকুমারী। এরপর তিনি বলেন, “দেখতে দেখতে আমাদের বিয়ের সাত বছর হয়ে গেল। এদিকে অনন্ত রাধিকার বিয়ে হচ্ছে। আবার আমাদের সন্তানও আসছে। মানে এসব কী হচ্ছে”? তাঁর এই কথায় হেসে গড়িয়ে পড়েন সকলে।

২৯ ফেব্রুয়ারি সন্তান আসার খবর প্রকাশ্যে এনেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তারা এদিন একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে, বাচ্চাদের জুতো, জামার সঙ্গে মাথার টুপি, বেলুন ইত্যাদি দেখা গিয়েছে। মাঝখানে দেওয়া সন্তান আসার সময়। সেপ্টেম্বর, ২০২৪। ছবিটি পোস্ট করে দীপিকা প্রণামের ইমোজি দিয়েছেন ক্যাপশনে।

RELATED Articles