সুশান্ত এখন অতীত, প্রেমিক ভিকির জন্য করভা চৌথের উপোস রাখলেন অঙ্কিতা

অঙ্কিতা লোখান্ডে, বলিউডের ছোটো পর্দায় এক পরিচিত মুখ। তবে বড় পর্দাতেও সবেমাত্র আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী। কিছুদিন আগেও সবসময় খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। প্রাক্তন প্রেমিক অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বারবার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে তাকে। সুশান্তের মৃত্যু রহস্যের কিনারার দাবীতে বারবার সরব হয়েছেন তিনি। সুশান্তের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেত্রী। সুশান্তের মৃত্যুতে রিয়া চক্রবর্তীকে দোষারোপ করা হোক বা ভগবানের কাছে সুশান্তের জন্য প্রার্থনা করা হোক, সবই কয়েক মাস যাবত করতে দেখা গিয়েছিল তাকে। তাকে সমর্থন করেছিলেন সুশান্তের পরিবারের লোকজন থেকে শুরু করে সুশান্তের অনুরাগীরাও।

তবে এখন সুশান্তের মৃত্যুর ৫ মাস কেটে গিয়েছে। এখন সে অতীত, তাই তাকে মনে রেখে ফের একবার অঙ্কিতা মজেছেন তার বর্তমান প্রেমিকে। সুশান্তের সঙ্গে বিচ্ছেদের পরে ভিকির সঙ্গে সম্পর্ক তৈরি হয় তার। ভিকি পেশায় ব্যবসায়ী। ফের আবার নতুন করে ভিকির সঙ্গে ভালোবাসার ছবি পোস্ট করতে শুরু করেছেন অঙ্কিতা। কাল ছিল করভা চৌথ। এদিন বলিউডের সব বিবাহিত তারকারাই নিজেদের স্বামীর জন্য করভা চৌথের ব্রত পালন করেছেন। স্বামীর মঙ্গল কামনায় সারাদিন নির্জলা উপোস করে এই ব্রত পালন করতে হয়। তবে বিয়ে না করেই প্রেমিক ভিকির জন্য করভা চৌথ ব্রত রেখেছিলেন অঙ্কিতা। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে সকলকে করভা চৌথের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। ভিডিওতে তাকে লাল শাড়ি ও কপালে সিঁদুরের টিপ পরা অবস্থায় দেখা গিয়েছে।

এই ভিডিও পোস্ট করতেই সুশান্তের অনুরাগীরা তার দিকে ছুঁড়ে দিয়েছে বিস্তর প্রশ্ন। অনেকেই লিখেছেন যে এরই মধ্যে তিনি সুশান্তকে ভুলে যেতে পারলেন কী করে, আবার অনেকে লিখেছেন যে “সুশি বেঁচে থাকলেও কী তিনি তার জন্য ব্রত পালন করতেন?” তবে এ ধরণের প্রশ্ন বা মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেননি অঙ্কিতা।

 

View this post on Instagram

 

🤩🤩🤩

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on

হিন্দি ধারাবাহিক ‘পবিত্রা রিস্তা’-এর হাত ধরেই অঙ্কিতা অভিনয় জীবনে আসেন। এই ধারাবাহিকের সেটেই সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তার আলাপ ও ঘনিষ্ঠতা। দীর্ঘ কয়েক বছর সম্পর্কে ছিলেন তারা। এরপর সুশান্ত বড় পর্দায় কাজ শুরু করলে ধীরে ধীরে তাদের সম্পর্কে চিড় ধরতে শুরু করে। এক সময় অবসান ঘটে এই সম্পর্কের। এরপর ভিকির সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা। অন্যদিকে সুশান্তের অন্য নায়িকার সঙ্গে সম্পর্ক তৈরি হলেও তা বেশীদিন টেকেনি।

RELATED Articles