বলিউডের পাশাপাশি টলিউডের অনেক তারকাকেও করভা চৌথ ব্রত পালন করতে দেখা গেল। টলিউড অভিনেতা জিৎ বরাবরই তার হ্যান্ডসাম পার্সোনালিটির জন্য ভক্তমহলে বেশ জনপ্রিয়। বাংলায় জিৎ-এর ছবি আসা মানেই তা ব্লকবাস্টার হিট।
সোশ্যাল মিডিয়াতেও জিৎ মোটামুটি সক্রিয়। নিজের কোনও ফটোশুটের ছবি হোক বা মেয়ের সঙ্গে মিষ্টি কোনও ভিডিও, সবই নেট দুনিয়ায় পোস্ট করতে দেখা যায় তাকে। গতকালকে ছিল করভা চৌথ। অন্যান্য স্ত্রী-এর মতো জিৎ-এর স্ত্রীও করভা চৌথ ব্রত পালন করেছেন। ইনস্টাগ্রামে স্ত্রীকে পাশে নিয়ে ছবি পোস্ট করলেন জিৎ। ধূসর রঙের পাঠান স্যুটে নজর কাড়লেন নায়ক। স্ত্রী মোহনাও গোলাপি রঙের শাড়িতে নজর কাড়লেন। পাশাপাশি দু’জনকে দেখে মনে হচ্ছে যেন একেবারে রাজযোটক।
কিছুদিন আগেই সাদা পোশাকে একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। তার হট সেই ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। জিৎ-এর হট অবতার দেখে আপ্লুত হয়েছেন তার অনুরাগীরাও। এবার স্ত্রী-এর সঙ্গে তার ছবিও ফের একবার নজর কেড়েছে দর্শকের।
প্রসঙ্গত, ২০১১ সালে মোহনা রাতলানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা জিৎ। লখনউ-এর মেয়ে মোহনা। এরপর ২০১২ সালে জিৎ মোহনার একটি ফুটফুটে মেয়ে হয়। বিয়ের আগে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কের কথা শোনা যায়। ১৯৯৪ সালে বিষবৃক্ষ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবনে পা রাখেন জিৎ। এরপর ‘সাথী’ ছবির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন অভিনেতা। সম্প্রতি, তিনি লন্ডন থেকে তার আগামী ছবি ‘বাজী’-এর শুটিং শেষ করে ফিরেছেন।





