‘আমার বৌটা ভাল নয়’, মরেছে রে, হঠাৎ অঙ্কুশের হলটা কী?

বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে ফিরেছেন অঙ্কুশ ঐন্দ্রিলা। তারকা দম্পতি কুনাল পূজার বিয়েতে গোয়া গিয়েছিলেন দুজন। সেখানে এই কদিন চুটিয়ে মজা করেছেন দুজনে মিলে সঙ্গে একগাদা ফটোসেশন।

আর এই ফটোসেশন করেই এবার বিতর্কিত ক্যাপশন লিখে ফেলেছেন অঙ্কুশ। অঙ্কুশ তো খুব মজা করেছেন এই কদিনে। পূজা কুনালের বিয়ের রোমান্টিক পরিবেশে মনে প্রেম জেগেছে অঙ্কুশেরও। ‌সেরকম একটি ছবির ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন নিজের অর্ধাঙ্গিনীর সঙ্গে যা পোস্ট দিচ্ছেন তিনি তা নাকি কুনাল পূজাকে হারিয়ে দেবে।তবে অর্ধাঙ্গিনী যে বেটার হঠাৎ ভালো নয় সেকথাও কায়দা করে জানিয়ে দিয়েছেন অঙ্কুশ।'আমার বৌটা ভাল নয়', মরেছে রে, হঠাৎ অঙ্কুশের হলটা কী?

স্বাভাবিকভাবে গোটাটাই মজার ছলেই করেছেন অঙ্কুশ একথা বোঝাই যাচ্ছে।তবে একটি বেসরকারি সংবাদমাধ্যমে তরফ থেকে যখন অঙ্কুশ কে জিজ্ঞেস করা হয় তাহলে কি খুব জলদি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি এবং ঐন্দ্রিলা? তখন অঙ্কুশ সটান জানিয়ে দিয়েছেন, এখন নয় তবে করলে পুরো বিয়েটা বাঙালি মতেই করবো পূজা আর কুনাল এর মত।

পূজা এবং কুনালের বিয়ে কেমন লাগলো প্রশ্নের উত্তর অঙ্কুশ জানিয়েছেন, ‘‘খুব সুন্দর আয়োজন করেছিল পূজা-কুণাল। সব রীতি মেনেছে। খাইয়েছেও ভাল। গোয়ার বিখ্যাত খাবার যেমন ছিল তেমনি ছিল পোলাও, কলকাতার রসগোল্লা, ম্যাঙ্গো চমচম।’’

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles