এ কী! জিমের মধ্যে অঙ্কুশ এর উপর অত্যাচার করছে কে? দেখুন ভাইরাল ভিডিও!

পুজোর একমাস আগে থেকে আমরা ডায়েটিং শুরু করলেও পুজোর পাঁচদিন আমরা কোন বাঁধা মানিনা। সাধারণ মানুষ এত বাইরের খাবার খানি সেইসঙ্গে সেলিব্রিটিরাও এই পাঁচ দিনের জন্য নিজেদের কড়া ডায়েটকে ছুটি দিয়ে দেন। পুজো মানে আমাদের কাছে পেটপুজোও বটে। তবে পুজোর পাঁচ দিন এর পর থেকেই শরীর জানান দিতে থাকে যে আর না। সবথেকে সমস্যায় পড়েন সেলিব্রিটি জগতের মানুষরা। সারাবছর ফিটনেস নিয়ে চর্চা করার পর এই পাঁচ দিন পরে যখন অনেক ক্যালোরি নিয়ে তারা জিমে ঢোকেন তাদের অবস্থা হয় প্রায় মরো মরো।
এবার অঙ্কুশেরও একই অবস্থা হল। পুজোর পর জিমে গিয়ে হাল ছেড়ে দিয়ে মাটিতে বসে পড়েন অঙ্কুশ। কিন্তু তার জিম ট্রেনার তাকে টেনে হিঁচড়ে ওয়ার্কআউট করাবার জন্য নিয়ে যাচ্ছেন। এরকম একটি মজাদার ভিডিও পোস্ট করলেন অভিনেতা স্বয়ং।

পুজোর কয়েক দিন জমিয়ে খাওয়া দাওয়া করেছেন এই তারকা। কিন্তু এবার তো সিনেমার শুটিং শুরু হচ্ছে তার জন্য তো চেহারা আবার পুরনো রূপে ফেরাতে হবে তাই জিমই ভরসা। কিন্তু জিম তো আর করতে পারার মতো শক্তি নেই অঙ্কুশের তাই জিম ট্রেনার ই টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন অঙ্কুশ কে ট্রেনিং করাবেন বলে। ‌এদিকে অঙ্কুশ প্রায় কাঁদো কাঁদো গলায় চিৎকার করে যাচ্ছেন যে তিনি জিম করবেন না কিন্তু ট্রেনার তো আর ছাড়বেন না।

এই মজার ভিডিও দেখে হেসে খুন অঙ্কুশের ভক্তরা। তার এই অবস্থা সঙ্গে এখন অনেক বাঙালি একাত্ম বোধ করছেন এবং কমেন্ট বক্সে লিখছেনও সেই কথা। আমি দেখে নিন অঙ্কুশের পোস্ট করা সেই মজার ভিডিও….

 

View this post on Instagram

 

Pujor por prothom din gym e..

A post shared by Ankush (@ankush.official) on

RELATED Articles