আসছে মাসে বিভিন্ন উৎসব ও সাপ্তাহিক ছুটির দিন গুলি মিলিয়ে বেশ কয়েকদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক (bank holidays)। তাই আমজনতার সুবিধার্থে দিনগুলি জেনে নেওয়া ভালো। যেমনভাবে নভেম্বর মাসে রয়েছে রবিবার ও মাসের ধার্য দুই শনিবার ছুটির দিন। কেন্দ্রীয় সরকারের সব ছুটির দিনে বন্ধ থাকে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। ফলে ওইসব দিনের কথা জেনেই আপনাকে ব্যাঙ্কে যাওয়ার দিন ঠিক করতে হবে।
এছাড়া আসছে মাসেই হয়েছে দিওয়ালি ও গুরু নানকদেবের জন্মজয়ন্তীতে সরকারি ছুটি। এবার দেখে নেয়া যাক সমগ্র ছুটির তারিখ গুলি। আগামী ১, ৮, ১৫, ২২, ২৯ নভেম্বর পড়ছে রবিবার। ১৪ নভেম্বর দ্বিতীয় শনিবার ও দিওয়ালি। ২৮ নভেম্বর পড়ছে চতুর্থ শনিবার। এদিকে ৩০ নভেম্বর পড়েছে গুরু নানকদেবের জন্মজয়ন্তী। ওইদিন সরকারি ছুটি। তাদের প্রয়োজন সাপেক্ষে ছুটির দিন পরিবর্তিত হতে পারে।





