চলছে লোকসভা নির্বাচন। আগামীকাল, সোমবার রয়েছে চতুর্থ দফার ভোট। এদিন ভোট রয়েছে রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রে। আজ, রবিবার বাংলায় নির্বাচনী প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এমন আবহে এবার ফের অস্বস্তিতে শাসক দল। তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ।
কোথায় ঘটেছে এই ঘটনা?
এমন ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে কৃষাণ ঘোষ লেনে। জানা গিয়েছে, সেখানে ৫টি কোয়ার্টার রয়েছে। সব মিলিয়ে প্রায় ৮৪টি পরিবার রয়েছে। অভিযোগ, গতকাল, শনিবার দুই ম’দ্য’প ব্যক্তি ওই কোয়ার্টারে ঢুকে আবাসিকদের হুমকি দেয়। মহিলাদের শ্লী’ল’তা’হা’নির চেষ্টা করা হয় বলেও অভিযোগ।
এই খবর পেয়েই ওই এলাকায় যান বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ অধীর চৌধুরী। তিনি এই বিষয়ে বলেন, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই আবাসনে হুমকি দিয়েছে। মেয়েদের শ্লী’ল’তা’হা’নির চেষ্টা করেছে”। তাঁর দাবী, ওই দুষ্কৃতীরা এও হুমকি দিয়েছে যে তৃণমূলকে ভোট না দিলে আবাসন থেকে তাড়িয়ে দেওয়া হবে। অধীর চৌধুরী এই বিষয়টি পুলিশ সুপার ও নির্বাচন কমিশনকে জানিয়েছেন বলে জানা গিয়েছে।
বলে রাখি, ওই কোয়ার্টারগুলিতে ২০১৩ থেকে এলাকার বসতিবাসীদের বিনামূল্যে থাকতে দেওয়া হয়েছে। প্রায় ৮৪টি গরীব পরিবার থাকে ওই কোয়ার্টারগুলিতে। সেই কোয়ার্টারে গিয়েই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।





