২০২৩ সালের নভেম্বর মাসে বিয়ে করেন এই অভিনেতা অনুপম রায়ের (Anupam Roy) প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে করেন তিনি। তাঁদের বিয়ে নিয়ে বিস্তর আলোচনা হয় বিনোদন জগতে। হঠাৎই বিয়ের আগের দিন জানা যায় তাদের বিয়ের খবর। চরম ট্রোলিং এর শিকার হন এই নতুন দম্পতি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র চর্চায় ছিলেন পরম-পিয়া। তারপর ২ মার্চ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সু-গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করেছিলেন অনুপম (Anupam Roy)। তিনিও আর একা নেই এখন।
জানা গিয়েছে, পরিবারকে সঙ্গে নিয়ে পুরুলিয়ায় গিয়েছেন অভিনেতা পরিচালক প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় এবং গায়িকা সমাজসেবী পিয়া চক্রবর্তী। বিয়ের পর মধুচন্দ্রিমায় বিদেশ ভ্রমণ করে এসেছেন তারকা দম্পতি। এবার দোলের আগেই পলাশে রাঙানো পুরুলিয়ায় ঘুরে এলেন পরম-পিয়া।
অন্যদিকে, কি করছেন পিয়ার প্রাক্তন স্বামী গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায়। অনুপমকে দেখা যাচ্ছে অন্য অবতারে। তিনি নীল রঙের টি শার্ট পড়ে হাতে ক্রিকেট ব্যাট তুলে নিয়েছেন। একের পর এক ছক্কা মারছেন খেলার মাঠে। তা হলে কি এবার গান ছেড়ে ক্রিকেটে ময়দানে অনুপম? তেমনটা নয় রবিবারের অলস দুপুরে হাতে ক্রিকেট ব্যাট তুলে নিয়েছেন অনুপম।
একদিকে পিয়া-পরমব্রত পুরুলিয়ার লাল মাটিতে পলাশ ফুলের মাঝে দিনটা কাটালেন। অন্যদিকে অনুপম ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধবদের সঙ্গে খেললেন ক্রিকেট। অনুপম পেশা পরিবর্তন করেননি।
ফুটবলের পাশাপাশি ক্রিকেটে যে অনুপমের খুব প্রিয়, তা বুঝিয়ে দিয়েছেন। হাতে ব্যাট নিয়ে নেমে পড়েছেন খেলতে। একের পর এক ছক্কা এবং চার মারছিলেন। তা দেখে অনুপমের অনুগামীরা মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলেন। ভিডিও শেয়ার করতেই ভার্চুয়াল হাততালি কমেন্ট বক্সে। অনুপমের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন এই ভিডিও। সেই ভিডিতে বাজছে, “আমি সেই মানুষটা আর নেই…।” গানটা অনুপমেরই লেখা। তাহলে কী ডির্ভোস তারপর নতুন বিয়ে। পুরোনো অনুপম আর নেই। নেটিজেনরা আবার বলেছেন অনুপম সেই মানুষটা সত্যি নেই।






