শুটিং সম্পূর্ণ হলেও মুক্তির তারিখ নিয়ে জটিলতা, বিশ বাঁও জলে ঝুলনের বায়োপিক, পর্দায় ছুটবে না ‘চাকদহ এক্সপ্রেস’?

অভিনয় জগৎ থেকে বিরতি নিয়ে ছিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। প্রেক্ষাগৃহে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিরো’। এই ছবি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। এই ছবিতে শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করতে দেখা গেছিল অনুষ্কা শর্মাকে। এরপর ‘ক্লিন স্লেট ফিল্মস’-এর ছবি ‘চাকদা এক্সপ্রেস’-এর হাত ধরে কামব্যাক করার কথা ছিল অনুষ্কার (Anushka Sharma)।

সাম্প্রতিক খবর অনুযায়ী, সেই ছবির মুক্তিতে পথে বাধা তৈরি হয়েছে। অনুষ্কা শর্মা ও তাঁর ভাই কর্ণেশ শর্মা জুটি বেঁধে ২০১৩ সালে প্রযোজনা সংস্থা তৈরি করেন। তাঁরা ‘বুলবুল’ ও ‘কালা’র মতো ছবি প্রযোজনাও করেছেন। সম্প্রতি তাঁদের প্রযোজিত ক্রাইম থ্রিলার সিরিজ ‘কোহরা’ প্রশংসা কুড়িয়েছে। এবার তাঁদের প্রযোজিত ভারতীয় প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’-এর মুক্তি নিয়ে নতুন করে সমস্যা দেখা দিয়েছে।

কয়েক বছর আগে প্রযোজনা সংস্থা (ক্লিন স্লেট ফিল্মস) থেকে নিজেকে সরিয়ে নেন অনুষ্কা। তার পরে ছবি মুক্তি নিয়ে কোনও সমস্যা হয়নি। কিন্তু শোনা যাচ্ছে, সম্প্রতি নেটফ্লিক্সের সঙ্গে কর্ণেশের চুক্তি শেষ হয়েছে। ফলে ‘চাকদহ এক্সপ্রেস’-এর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, শিল্পগত মতপার্থক্যের কারণেই ওই ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরে এসেছেন কার্নেশ।কিন্তু চুক্তি শেষ হয়ে যাওয়ায় এখন সমস্যায় পড়েছেন কর্ণেশ। এ রকমও শোনা যাচ্ছে যে, ওই ওটিটি প্ল্যাটফর্মের কাছ থেকে নতুন করে ছবিগুলি কিনে নিতে পারেন কর্ণেশ। তার পর তিনি অন্য মাধ্যমগুলির সঙ্গে ছবির মুক্তি নিয়ে আলোচনায় বসবেন।

২০২২ সালে ‘চাকদা এক্সপ্রেস’ ছবির শুটিং করতে কলকাতায় বেশ কয়েক দিন ছিলেন অনুষ্কা। সেই সময় অভিনেত্রীর সঙ্গে ঝুলনকেও দেখা যায়। এই ছবিতে অনুষ্কার কোচের ভূমিকায় অভিনয় করেছেন দিব্যেন্দু ভট্টাচার্য।গত বছর, প্রকাশ্যে এসেছিল ছবিতে ঝুলনের চরিত্রে অনুষ্কার ফার্স্ট লুক। এই ছবি ওটিটিতেই মুক্তি পাবে বলে শোনা গেছিল। কিন্তু এখন ছবির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জানা যাচ্ছে, আর্থিক সমস্যা ও শৈল্পিক মতভেদের ফলে নেটফ্লিক্স ও ক্লিন স্লেট ফিল্মসের মধ্যে বিচ্ছেদ হয়েছে। যদিও কোনও সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি। ‘চাকদা এক্সপ্রেস’-এর মতো সম্পূর্ণ তৈরি হওয়া সিনেমা, বিজয় ভার্মা ও তৃপ্তি দিমরি অভিনীত ‘আফগানি শো’, দুটিরই ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। দুটি প্রজেক্টেরই পোস্ট প্রোডাকশনের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে।

RELATED Articles