বিগ বসের ঘরে পা রেখেই রাজবীরকে সাবধান অনুষ্কার, ‘অন্যের পাল্লায় পড়ে তোমার গেম নষ্ট হচ্ছে’ নন্দিনীকে নিয়ে সাবধান হতে বললেন কি তিনি?

‘বিগ বস বাংলা’-র ঘরে একের পর এক বদলে যাচ্ছে সম্পর্কের সমীকরণ। কখনও বন্ধুত্ব, কখনও ঝগড়া, আবার কখনও ঘনিষ্ঠতা, সব মিলিয়ে জমে উঠেছে রিয়্যালিটি শোয়ের অন্দরমহল। এরই মাঝে নতুন চমক নিয়ে ঘরে প্রবেশ করলেন অনুষ্কা ঘোষ। ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে তাঁর এন্ট্রিতে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান বাকি প্রতিযোগীরা। আচমকা অনুষ্কাকে ঘরে ঢুকতে দেখে তনুশ্রী থেকে সোনামণি, সকলের মধ্যেই দেখা যায় বিস্ময়। তবে শুধু নতুন প্রতিযোগী হিসেবে প্রবেশ করেই থেমে থাকেননি অনুষ্কা। ঘরে পা রাখার পর থেকেই একে একে প্রতিযোগীদের খেলা নিয়ে নিজের মতামত জানাতে শুরু করেন তিনি।

ঘরে ঢুকেই দীপেন্দু এবং রাজবীরকে জড়িয়ে ধরেন অনুষ্কা। এরপর প্রত্যেকের খেলার ধরন নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। জীতুর অভিনয়ের প্রশংসা করেন তিনি। দুর্নিবারকে তাঁর বেশ মিষ্টি মানুষ বলে মনে হয়েছে বলেও জানান। দীপেন্দুর খেলা পছন্দ হলেও তাঁকে নিজের মতামত আরও স্পষ্টভাবে প্রকাশ করার পরামর্শ দেন অনুষ্কা। অন্যদিকে তনুশ্রীকে জানান, নিজের খেলায় তিনি বেশ ভালো প্রভাব ফেলছেন। অর্থাৎ প্রথম দিনেই ঘরের প্রত্যেক সদস্যকে বেশ ভালো করে লক্ষ্য করেছেন নতুন এই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে রাজবীরকে নিয়ে অনুষ্কার মন্তব্য। রাজবীরকে সরাসরি তিনি বলেন, নিজের খেলা ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। তাই অন্য কারও প্রভাবে পড়ে যেন নিজের গেম নষ্ট না করেন। অনুষ্কার এই কথায় রাজবীরও মাথা নেড়ে সম্মতি জানান। কিন্তু প্রশ্ন উঠছে, ঠিক কাকে ইঙ্গিত করে এমন সতর্কবার্তা দিলেন অনুষ্কা? কারণ এই মুহূর্তে বিগ বসের ঘরে রাজবীরের সঙ্গে নন্দিনী দত্তের ঘনিষ্ঠতা নিয়ে যথেষ্ট চর্চা চলছে। দুজনের সম্পর্কের রসায়ন ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। ফলে অনুষ্কার মন্তব্যের পর স্বাভাবিকভাবেই নন্দিনীকে ঘিরে জল্পনা শুরু হয়েছে।

রাজবীর এবং নন্দিনীর সম্পর্ক নিয়ে এর আগেও একাধিক মুহূর্ত সামনে এসেছে। কখনও তাঁদের মধ্যে মনোমালিন্য হয়েছে, আবার কিছুক্ষণের মধ্যেই দেখা গিয়েছে কাছাকাছি আসতে। এই ওঠাপড়ার মাঝেই তাঁদের জুটিকে দর্শকদের একাংশ ‘রাজনন্দিনী’ নাম দিয়েছেন। এমনকি নন্দিনীর মায়ের হাতের একটি ট্যাটু নিয়েও সম্প্রতি আলোচনা হয়েছে। ফলে রাজবীরকে অনুষ্কার দেওয়া এই বিশেষ পরামর্শ নতুন করে তাঁদের সম্পর্কের দিকেই আলোচনার ফোকাস ঘুরিয়ে দিয়েছে। যদিও অনুষ্কা সরাসরি নন্দিনীর নাম নেননি, তাই তাঁর কথার আসল ইঙ্গিত কী ছিল, তা এখনই নিশ্চিত করে বলা যায় না।

আরও পড়ুনঃ অরিজিতের থেকে বেশি জনপ্রিয় আমি! হঠাৎ কেন এমন মন্তব্য করলেন অভিজিৎ সাওয়ান্ত? হিং’সা না অন্য কিছু?

অনুষ্কার এন্ট্রির পর আরও একটি বিষয় নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। তিনি নিজেই আগে জানিয়েছিলেন, তাঁর কাছে এই ধরনের খেলায় মানবিকতার গুরুত্ব অনেক। পাশাপাশি রাজবীরকে তিনি শক্তিশালী প্রতিযোগী হিসেবেও দেখেন। ফলে আগামী দিনে দুজনের মধ্যে সরাসরি টক্কর দেখা যায় কি না, সেদিকেও নজর থাকবে দর্শকদের। অনুষ্কার আগমন কি ঘরের পুরনো সমীকরণ আরও বদলে দেবে, নাকি নতুন কোনও জোট তৈরি হবে, সেটাই এখন দেখার। আর রাজবীরকে দেওয়া সেই সতর্কবার্তার পর নন্দিনীর সঙ্গে তাঁর সম্পর্ক কোন দিকে এগোয়, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে বিগ বস অনুরাগীদের মধ্যে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর