‘ইন্ডাস্ট্রি আর তোমার মত অভিনেতা আর পাবে না’,’স্যার’ পীযূষ গাঙ্গুলিকে ভুলতে পারছেন না অপরাজিতা আঢ্য!

বাংলা ইন্ডাস্ট্রিতে এমন অনেক প্রতিভাবান অভিনেতা আছেন যাদের ইন্ডাস্ট্রি ভালভাবে সুযোগটাই দেয়নি। সেরকম একজন অভিনেতা ছিলেন পীযূষ গাঙ্গুলি যিনি অকালেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আর তার স্মৃতিচারণা করতে গিয়েই চোখে জল এসে গেল অপরাজিতা আঢ্যের।

কিছু বছর আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “জল নূপুর” ধারাবাহিকে অভিনয় করতেন পীযূষ গঙ্গোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য। সেই ধারাবাহিকের পুরানো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।নববধূ বেশে পরী তার স্যরকে মায়ের কাছে নিয়ে যাওয়ার আবদার জানাচ্ছে। ভিডিয়োর সঙ্গেই তিনি লিখেছেন, ‘স্যর, তুমি যেখানেই থাক, আমার স্যর থাকবে সব সময়। তোমার মতো অভিনেতা ইন্ডাস্ট্রি আর পাবে না। তুমি নিজেই একটা অভিনয় প্রতিষ্ঠান।’ পুরানো সেই স্মৃতিতে আবেগে ভাসলেন নেটিজেনরাও।কমেন্টে বক্সে তারা অভিনেতার স্মৃতিতে ডুব দেন।

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল “জল নূপুর”। ২০১৩-১৫ টানা এই দীর্ঘ সময়ে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রযোজিত এই ধারাবাহিক মানুষের মনে জায়গা করে নিয়েছে।এই ধারাবাহিকে বিশেষ ভাবে সক্ষম পরীর ভূমিকায় অভিনয় করেন অপরাজিতা। পরীর গানের শিক্ষক অমর্ত্যের চরিত্রে ছিলেন পীযূষ। পরবর্তী সময় বিয়ে হয় তাদের। সেই সময় দু’জনের রসায়ন ছাপ ফেলেছিল দর্শক-মনে।

এই ধারাবাহিক চলাকালীন গাড়ি দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা। মৃত্যুর সাথে দীর্ঘ লড়াই করলেও ২০১৫ সালের ২৫ অক্টোবর শেষ নিশ্বাস ত্যাগ করেন পীযূষ।

 

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles