সল্লু ভাইয়ের রোষানলে যে পড়েছে তার জীবন যে মোটামুটি শেষ একথা সকলেই জানে। এতদিন বলিউডের বিভিন্নজনের কেরিয়ার শেষ করে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে ছিল।তবে এবার বিমানবন্দরে নিয়ম ভাঙার জন্য যে অফিসার তার পথ আটকে ছিলেন তার জীবনেই বিপদ ডেকে আনলেন সলমান খান!
প্রসঙ্গত ‘টাইগার ৩’র শ্যুটিং করার জন্য রাশিয়া গিয়েছেন সলমন খান। যাওয়ার আগেই মুম্বাইয়ের বিমানবন্দরে আটকানো হয়েছিল তাঁকে। অভিনেতার রাশিয়া যাওয়ার খবর সামনে আসতেই বিমানবন্দরে জমেছিল চিত্র সাংবাদিকদের ভিড়। ক্যামেরায় পোজ দিতে এতটাই মজেছিলেন ভাইজান যে, ঠিকঠাকভাবে বিমানবন্দরের নিরাপত্তাবিধি পালন করতে ভুলে যাচ্ছিলেন।
এমন সময়ে চিৎকার করে ওঠেন CISF অফিসার সোমনাথ মোহান্তি। সোজা ভাইজানকে নিয়ম মানার নির্দেশ দেন সে। এই ঘটনার পর তাঁর প্রশংসা করেছেন অনেকেই। বলিউডের প্রভাবশালী অভিনেতা বলেই যে, সে নিয়ম মানবে না তার কোন মানে নেই। তবে এই ঘটনার জন্য বিপাকে পরেছেন তিনি। নিজের ডিপার্টমেন্টের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে তাঁকে। সূত্রের খবর, তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে ইতোমধ্যেই। যা’তে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলতে পারেন।
মুম্বাই বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। ওড়িশার বাসিন্দা এই মুহূর্তে সলমন খানকে আটকানোর জেরে জিজ্ঞাসাবাদের মুখে। ইতিমধ্যে তিনি কোনো সাংবাদিকের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বলিউডের ভাইজানকে আটকে বিপাকে পরে গিয়েছেন অফিসার। নিজের ডিপার্টমেন্টেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে।
View this post on Instagram






