‘তাকে ছাড়া আমি বাঁচবো না, তাকে ছাড়া চোখে ধুতরা ফুল’, ছোটো বয়সের প্রেম নিয়ে অকপট অপরাজিতা আঢ্য, টিকেছিল সেই প্রেম?

টলিপাড়ায় অপামাকে (Aparajita Auddy) অনেকেই চেনেন। বাংলা টেলিভিশনের আদর্শ মা তিনি। কখনও জন্মদাত্রী আবার কখনও পালিতা মা হিসাবে দর্শকদের নজর কেড়েছেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। বর্তমানে ‘জল থৈ থৈ ভালোবাসা’ কোজাগরির চরিত্রে অপরাজিতা আঢ্যর রূপে মুগ্ধ দর্শকরা। শুধুমাত্র ধারাবাহিক নয় বহু সিনেমায় মায়ের ভূমিকা অভিনয় করেছেন তিনি।

চিনি, একান্নবর্তী মত ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করে অনুরাগীদের মন জয় করেছেন। যিনি টিভির পর্দায় মায়ের ভূমিকায় অভিনয় করেন বাস্তব জীবনে নিজের সন্তানের মুখে মা ডাক শোনার সুযোগ হয়নি তার। স্বামী অতনু হাজরার সাথে ২৬ বছরের সুখী দাম্পত্য তার। শ্বশুরবাড়ির সকলকে নিয়ে বেশ খুশিতে থাকেন বৌমা অপরাজিতা (Aparajita Auddy)।

অপরাজিতার জীবনে সাক্ষাৎকারে বারবার উঠে এসেছে তাঁর মায়ের প্রসঙ্গ। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর ডাকাবুকো মায়ের কথা। জানিয়েছেন, মায়ের সাহসের কথা। এমনই এক ঘটনার কথা সম্প্রতি তিনি শেয়ার করেছেন সাক্ষাৎকারে।‌ ছোট বয়সে সকলেই একটু আধটু প্রেমে হাবুডুবু খেয়েছে। অপরাজিতাও (Aparajita Auddy) ছোটো বয়সে প্রেমে পড়েছিলেন। এক সাক্ষাৎকারে নিজের প্রেমের প্রসঙ্গ তুলে‌ অপরাজিতা বলেন, ‘একটি ছেলের প্রতি আমার অগাধ প্রেম ছিল, যা হয় আর কি ক্লাস নাইন টেনে। তাকে ছাড়া আমি বাঁচবো না, তাকে ছাড়া চোখে ধুতরা ফুল দেখছি। আমি চিরকাল ঈশ্বরে বিশ্বাসী, ভগবানের প্রতি আমার আস্থা চিরকাল। আমার যার প্রতি অগাধ ভালোবাসা আমার মায়ের তাকে একদমই পছন্দ নয়। সেটার জন্য মা আমাকে প্রচুর মারধর করেছে। এবার আমাদের ওখানে রক্ষাকালীন তলায় মা আমাকে নিয়ে গেছেন, তুই এখানে হাত দিয়ে বল যে তুই আর এই কাজটা করবি না। ছোট বয়সেও অপরাজিতা মা কালীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন তার মিথ্যে প্রতিজ্ঞার জন্য।’

এতটাই কড়া ছিলেন অপরাজিতার (Aparajita Auddy) মা। একা হাতেই দুই ছেলে মেয়েকে বড় করেছেন অপরাজিতা মা। তিনি আজ নেই। তবে তিনি কী সাহসী, স্বাধীনচেতা এক নারী ছিলেন তা বারেবার বলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, অসম্ভব শক্ত মনের মানুষ ছিলেন অভিনেত্রীর মা।

এর আগে বহু সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের জন্মের কথা জানিয়েছেন। ‌ যা কোন সাধারণভাবে নয়। ‌অপরাজিতার (Aparajita Auddy) নিজের জন্মও খুব একটা সাধারণ ভাবে হয়নি বলে জানিয়েছেন। সাত মাসেই এসেও বাঁচার আশা ছিল না। তিন মাস থাকতে হয় হাসপাতালে। সেই কারণেই মেয়ের নাম অপরাজিতা রাখেন তাঁর পরিবার। জীবনযুদ্ধে জয়ী হয়ে যিনি জন্মেছেন। তিনি যে তার জীবনের সব যুদ্ধই জয় করবেন, এ ব্যাপারে নিশ্চিত ছিল তাঁর পরিবার।

আরও অন্যান্য খবর