দোলের দিন সন্ধ্যেয় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। হাঁসখালির ঘটনার ছায়া পড়ল ফের। বিজেপি কর্মীর নাবালিকা মেয়েকে গোয়ালঘরে নিয়ে গিয়ে ধ‘র্ষ’ণের (rape) অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকাকে ভর্তি করা হয় হাসপাতালে। অভিযুক্তের পরিবার পলাতক।
কী ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে শান্তিপুরের শক্তিনগরে। জানা গিয়েছে, গতকাল, সোমবার সন্ধ্যেয় ওই নাবালিকা বাড়িতে একাই ছিল। সেই সময় তাদের বাড়িতে আসে প্রতিবেশী এক যুবক। ওই যুবক স্থানীয় তৃণমূল নেতার ছেলে বলে খবর। নাবালিকাকে পাশের এক গোয়ালঘরে ডেকে নিয়ে যায় সে। সেখানে নাবালিকাকে ধ’র্ষ’ণ (rape) করে অভিযুক্ত। প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকে নাবালিকা।
সেই সময় পরিবারের লোকেরা খুঁজতে খুঁজে গোয়ালঘরে যায়। সেখানে গিয়ে কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তারা। তড়িঘড়ি নাবালিকাকে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। নাবালিকাকে ভর্তির পর অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে তৃণমূল ছেলেকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তার পরিবার পলাতক।
এই ঘটনায় লেগেছে রাজনীতির রঙ। বিজেপির দাবী, নাবালিকার বাবা বিজেপির সক্রিয় কর্মী। আর অভিযুক্তের বাবা তৃণমূল নেতা। সেই আক্রোশেই এই ঘটনা। ওই বিজেপি কর্মীর জানিয়েছেন, “সন্ধ্যায় আমি আর ওর মা একটু বেরিয়েছিলাম। মেয়ে বাড়িতে একাই ছিল। তখন প্রতিবেশী যুবক বাড়িতে এসে ওকে ডাকে। পাশের বাড়ির দাদার ডাকে ও তার সঙ্গে বেরিয়ে যায়। এর পর গোয়ালঘরে নিয়ে গিয়ে ওকে ধ’র্ষ’ণ (rape) করে”।
যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবী, কোনও রাজনৈতিক আক্রোশের থেকে এই ঘটনা নয়। কেউ অপরাধ করলে তার শাস্তি ঠিক হবে। এই ঘটনায় তৃণমূল বা বিজেপি বলে কিছু হয় না।





