বলিউডের মোস্ট ওয়ান্টেড গায়ক তিনি (Arijit Singh)। আট থেকে আশি, তাঁর সুরে মুগ্ধ গোটা বিশ্ব। এত জনপ্রিয়তা সত্ত্বেও লাইম লাইট থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন অরিজিৎ সিং (Arijit Singh)। বড় বড় শো করেও শিকড়ের টানে ফিরে আসেন দেশের বাড়িতে। তিনি থাকেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সাফল্যের শিখর ছুঁয়েছে তাঁর, তবু শিকড় আঁকড়ে থাকতে ভালোবাসেন অরিজিৎ। ‘তুম হি হো’ গানের পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
সব সময়ই সাধারণদের সাথে মিশে থাকেন অরিজিৎ (Arijit Singh)।কখনও নিজের ছেলের স্কুলের বাইরে বাকি অভিভাবকের মতো অপেক্ষা করছেন, আবার কখনও স্কুটি চেপে ঘুরছেন, পাড়ার দোকান থেকে বাজার করেন-এসবই তাকে আরো বাকিদের থেকে আলাদা করে। ফেম থেকে দূরে এসে বাকি আর পাঁচটা সাধারন মানুষের মতোই জীবন যাপন করেন অরিজিৎ সিং (Arijit Singh)। যতই গ্ল্যামার লাগুক গায়ে, নিজের পাড়ায় একেবারে সাধারণ মধ্যবিত্ত বাঙালি অরিজিৎ সিং৷
কিছুদিন ধরে অরিজিৎ সিং-এর (Arijit Singh) একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে জিয়াগঞ্জে লোকসভা ভোটের দিন স্কুটিতে চেপে ভোট দিতে এসেছেন গায়ক এবং তার স্ত্রী কোয়েল। ভিডিওতে দেখা যাচ্ছে, সামনে ভিড় দেখে অরিজিৎ বলছেন, ‘দেখি আমরা একটু ঢুকে যাই’। কোয়েলের হাত ধরে রয়েছেন অরিজিৎ (Arijit Singh)। সেই সময় সাদা শার্ট পড়া এক ফটোগ্রাফার অরিজিতের ভিডিও নেওয়ার জন্য এগোতে গেলে ধাক্কা লাগে অরিজিৎ সিং এর স্ত্রী কোয়েলের সঙ্গে। আর তাতেই বেশ বিরক্ত হন অরিজিৎ পত্নী, রেগে গিয়ে গজগজ করেন।
কোয়েলের কথা শুনে ফিরে তাকান গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। কোনরকম খারাপ ব্যবহার না করেই হাত ধরে লোকটিকে সরিয়ে দেন। স্ত্রীকে সামনে এগিয়ে যাওয়ার জায়গা করে দেন। অরিজিৎ সিং কিছু না বললেও তার স্ত্রীর এই ঘটনায় বিরক্ত হয়েছেন, তা স্পষ্ট। কোয়েলকে বলতে শোনা যায়,’ধাক্কাধাক্কি মেরে, কী যে করবি তোরা এসব করে…’।
কিছুদিন ধরে এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও দেখে নেট নাগরিকেরা কোয়েলের পক্ষই নিয়েছেন। একজন লিখেছেন, ‘সত্যি তো সবার একটা সহ্য ক্ষমতা আছে। আমার-আপনার সঙ্গে হলে কেমন লাগত।’ অপর আরেকজনের কথায়, ‘আমার বউকে ধাক্কা মারলে, আমি সহজে ছাড়তাম না।’ তবে এই ভিডিওতে এক নেট নাগরিক বলেছেন কোয়েল নাকি একটু বেশি রিয়েকশন দিয়েছেন। এমন কটাক্ষ করে ওই নেট নাগরিক বলেছেন, ‘বউটা যেন অ্যাটিটিউডের ঠেলায় আকাশে উড়বে’। সেই কমেন্টের জবাব দিয়েছেন গায়কের (Arijit Singh) ভক্তরা।
অরিজিৎ সিং (Arijit Singh) ও কোয়েলের সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। বিয়ে নিয়ে কখনোই কথা বলেননি অরিজিৎ। তবে কারোর অজানা নয় কোয়েল অরিজিৎ সিং (Arijit Singh) এর দ্বিতীয় স্ত্রী। কোয়েলেরও এটি দ্বিতীয় বিয়ে। যদিও শোনা যায়, অরিজিৎ সিং ও কোয়েল একে অপরকে ছোটবেলা থেকেই চিনতেন। জিয়াগঞ্জেই সন্তান স্ত্রীকে নিয়ে বসবাস অরিজিতের।





