ভারতের সংগীত জগতের অন্যতম নক্ষত্রের নাম অরিজিৎ সিং। তার গানের কন্ঠে মুগ্ধ সকলেই।তার লাইভ কনসার্ট মানেই ভক্তদের কাছে বাড়তি পাওনা।
এমনিতেই অরিজিৎ সিং লাইভ কনসার্ট মানেই টিকিটের হাহাকার, পাশাপাশি একটা জমকালো উত্তেজনা, কোনো সময় দেখা যায় আবেগে চোখে জল ভক্তদের আবার বাঁধ ভাঙা উচ্ছাস চোখে মুখে ফুটে উঠেছে।একবার সামনে থেকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেন, তার গানের জাদুতে মেতে উঠবেন সবাই।
দীর্ঘ দুবছর অপেক্ষার পর আবুধাবিতে ঝড় তুললেন অরিজিৎ। গত ১৯ সে নভেম্বর স্টেজ শোতে পারফর্ম করেন তিনি। আর অরিজিৎ সিং পারফর্ম মানেই স্টেজে এসে নতমস্তকে দর্শকদের প্রণাম যা দেখে মুগ্ধ সকলেই। গত গত বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে বেশ কিছু ঝলক ভাগ করে নেন তিনি।যা দেখে অনুগামীদের প্রশ্ন আবারো ছন্দে ফিরছেন গায়ক নিজের দেশ নিজের এলাকায় কবে আবারও দেখা যাবে মঞ্চে এখন অপেক্ষা শুধু সেই খবরের।
ইতিমধ্যেই অন্য একটি খবর ভাইরাল হয়, যেখানে হঠাৎ করেই শোনা মানসিকভাবে অবসাদে ভুগছিলেন গায়ক অরিজিৎ সিং। স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েন ভক্তরা। তাকে বিভিন্ন রকম উপদেশ ও দেন। কিন্তু বৃহস্পতিবার এই ভিডিও প্রমাণ করে আসলে ওই প্রোফাইল টি অরিজিৎ সিং নয়। স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলে ভক্তরা। দুবাইয়ের পরে কবে ভারতে দেখা যাবে তার অপেক্ষায় সকলেই।






