সকালে ঘুম ভাঙলেই শুরু হয় মাথাব্যথা? জানেন এটি কিসের লক্ষণ, কিভাবে মাথা ব্যাথা কমাতে পারেন জেনে নিন

Ways to reduce headaches: এখন মানুষের লাইফ স্টাইল পরিবর্তন হয়ে গিয়েছে। বেশিরভাগজনই এখন রাত করে ঘুমাতে যান। ফলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। অফিস পৌঁছানোর তাড়াহুড়ো হয়ে কোন দিকে আর তাকানোর সময় থাকে না। সোজা ঢোকেন আগে বাথরুমে। বাথরুমে ঢুকেই ব্রাশ করে রেডি হয়ে নেন অফিসের জন্য। এটাই এখন বেশিরভাগ জনের রোজকার অভ্যাস। তবে রোজকার এই ইঁদুর দৌড়ে শুরু হয় মাথা ব্যথা (Headache)

অনেকেই এমন সমস্যার সম্মুখীন হন যাদের ঘুম থেকে উঠেই মাথা ব্যথা (Headache) শুরু হয়। বর্তমানে কিশোর-কিশোরী থেকে যুবক-যুবতীদের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে রোজকার মাথাব্যথা (Headache)। ভালো ঘুমিয়েও কমছে না মাথাব্যথা। কেন সকালে ঘুম থেকে উঠলেই শুরু হয় মাথা ব্যথা (Headache)? চোখ খুললে কি আপনারও মাথা ব্যথা করে? রাত্রিবেলা দেরীতে ঘুম আসে, সকাল বেলায় চোখ খুললেই মাথা ছিড়ে যায় যন্ত্রণায়। ‌ এসব সমস্যার থেকে মুক্তি পেতে অনেকেই ডাক্তার দেখিয়ে থাকেন। ডাক্তারদের পরামর্শ মতো ঘুমের ওষুধ খেয়ে, ঘুমোতে চেষ্টা করলেও পরের দিন ঘুম ভাঙছে মাথা যন্ত্রণা নিয়েই। কোনভাবেই মাথা যন্ত্রণার সাথে মোকাবিলা করা যাচ্ছেনা (Ways to reduce headaches)।‌

ঘুম থেকে উঠেও মাথা ব্যথার (Headache) ওষুধের উপর ভরসা করতে হচ্ছে অনেককে। দিনের পর দিন স্যারিডনের উপর ভরসা করেই চলছে জীবন। কিন্তু এভাবে জীবন অতিবাহিত করা মোটেই স্বাস্থ্যকর নয়। সকালে ঘুম থেকে উঠলেই মাথাব্যথা নিয়ে উঠতে হচ্ছে। ওষুধ না খেলে কোনভাবেই কমছে না মাথাব্যথা। বাধ্য হয়েই খেতে হচ্ছে ওষুধ। মাথা ব্যথার (Headache) ওষুধের উপর ভরসা করে সারাদিন কাটছে। অনেকেই আবার‌ ডাক্তারের পরামর্শ ছাড়াই মাথা ব্যথার ওষুধ খাচ্ছেন নিয়মিত (Ways to reduce headaches)। ‌

বিশেষজ্ঞরা জানাচ্ছেন মাথা যন্ত্রণা (Headache) হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। ‌মাথাব্যথা বা মাথা যন্ত্রণা অনেক রোগের লক্ষণ হতে পারে। নিয়মিত মাথা ব্যাথা হলে ডাক্তারের পরামর্শ নিন। বছরে একবার দুবার মাথাব্যথা হলে তা নিয়ে চিন্তার কোন কারণ নেই। অনেক সময় ঠান্ডা লাগা থেকে মাথা ব্যথা হতে পারে। আবার অনেকের রোদ লাগলে মাথা ব্যথা করে। অনেকেরই গ্যাসের থেকে মাথা যন্ত্রণা হয়। এগুলো স্বাভাবিক বিষয় এসব নিয়ে ভাববার দরকার নেই। অনেক ক্ষেত্রে জল কম খাওয়া হলেও মাথা যন্ত্রণা হতে পারে। তবে নিয়মিত মাথা যন্ত্রণা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন (Ways to reduce headaches)

ডাক্তারদের মতে ঘুমের ঘাটতির কারণেই মূলত মাথাব্যথা (Headache) সমস্যা দেখা যায়। অনেকেই রাতে ঠিক সময় শুয়ে পড়লেও ঠিকভাবে ঘুম হতে চায় না। অনেকের আবার তাড়াতাড়ি ঘুম ধরতেও চায়না। দিনের পর দিন এমন চলতে থাকলে সকালে উঠে রোজই মাথাব্যথা হতে পারে। তাই ঘুমটা সবচেয়ে বেশি প্রয়োজন বলে দাবি করছেন বিশেষজ্ঞরা (Ways to reduce headaches)

কী কী কারণে মাথাব্যথা (Headache) হতে পারে ?

অনেক সময় কর্ম ক্ষেত্রে কাজের চাপের জন্য মাথা ব্যথা (Headache) হয়ে থাকে। অনেক সময় চিন্তার কারণেও মাথা ব্যথা হয়। এমনকি চোখের সমস্যা থাকলেও মাথা ব্যাথার মত সমস্যা দেখা দিতে পারে। অনেকেরই সাইনাসে মাথা ব্যথা করে। অতিরিক্ত গরম না ঠান্ডা লাগার কারণে মাথা যন্ত্রণার সমস্যা হয় অনেকের। ‌ তবে সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে মাথায় টিউমার হলেও মাথা যন্ত্রণা করে। তাই দিনের পর দিন মাথা ব্যথা হলে অবহেলা করবেন না। ডাক্তারের পরামর্শ নিয়ে মাথা ব্যথার কারণ অনুসন্ধান করুন।

ঘুম থেকে ওঠা মাত্রই মাথা ব্যথা হলে কী করা উচিত (Ways to reduce headaches)?

অনেকেই সারাদিনের কাজের কথা মাথায় রেখে চিন্তাবশত সকালে উঠেই একটি মাথাব্যথার (Headache) ওষুধ খেয়ে ফেলেন। কিন্তু মাথা ব্যাথার সমস্যা যদি নিত্যদিন হতে থাকে তবে রোজ ওষুধ খাওয়া মোটেই ঠিক নয়। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন (Ways to reduce headaches)। ‌

আরও অন্যান্য খবর