টেলিভিশনের গণ্ডি পেরিয়ে বড় পর্দায় অভিষেক ‘নিরুপমা’ অর্কজা ভট্টাচার্যের! জুটি বাঁধছেন টলিপাড়ার এই জনপ্রিয় নায়কের সঙ্গে!

ছোট পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মে নিজের অভিনয়ের ছাপ রাখার পর এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন অভিনেত্রী অর্কজা ভট্টাচার্য। পরিচালক শুভেন্দু ঘোষের নতুন বাংলা ছবি ‘ভ্যালেন্টাইন ডে’-এর মাধ্যমে সিনেমায় অভিষেক হতে চলেছে তাঁর। এই ছবিতে জুলি নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অর্কজাকে, যা তাঁর কেরিয়ারের নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।

এই ছবিতে অর্কজার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা রিকি তিওয়ারি। পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রাপ্তবয়স্ক চরিত্রে থাকছেন রিমা এবং সুদীপ মুখোপাধ্যায়। ছবির কাস্টে আরও রয়েছেন অপরাজিতা ঘোষ ও জয়িতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও শতদীপ সাহা এই ছবির হাত ধরেই প্রথমবার বড় পর্দায় অভিনয়ের সুযোগ পাচ্ছেন।

গল্পের মূল কেন্দ্রে রয়েছে দুই মানুষের অসমাপ্ত প্রেম। ছোটবেলার ভালোবাসা নানা কারণে সময়ের সঙ্গে হারিয়ে যায়। এরপর দীর্ঘ ২২ বছর পর আবার তাঁদের দেখা হয়। সেই পুরনো স্মৃতি ফিরে এলেও ততদিনে দুজনেই নিজেদের আলাদা সংসার ও জীবনে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন।

পুরনো সম্পর্ক আবার সামনে চলে আসার পর তাঁরা কী সিদ্ধান্ত নেবেন, অতীতের অনুভূতি কি নতুন কোনও মোড় নেবে, নাকি সবকিছু স্মৃতিতেই সীমাবদ্ধ থাকবে, সেই প্রশ্নের উত্তর মিলবে ছবি মুক্তির পর। প্রেম, আবেগ এবং সময়ের পরিবর্তনের গল্প নিয়েই তৈরি হয়েছে এই সিনেমা।

আরও পড়ুনঃ “এই বিয়ে কখনওই হবে না…শেষে আব্রাহ্মণ মেয়ের সঙ্গে প্রেম করলি!” ডোনাকে নিয়ে চরম আপত্তি ছিল ‘দাদা’র পরিবারে! বিচ্ছেদের চেষ্টা করেও, তবুও প্রেমের হয়েছিল জয়! জানেন, কীভাবে গোপনে বিয়ে করেছিলেন সৌরভ ও ডোনা?

উল্লেখ্য, ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেছিলেন অর্কজা ভট্টাচার্য। পরে একাধিক মাইক্রো ড্রামা এবং ওটিটি প্রজেক্টে অভিনয় করেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল ‘আনন্দী’ ধারাবাহিকে। এবার বড় পর্দায় তাঁর অভিষেক ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

Tithi Chakraborty

আরও পড়ুন

আরও অন্যান্য খবর