আজ তিন মাস সম্পূর্ণ হল সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) আমাদের ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু তাঁর অস্বাভাবিক মৃত্যু মামলা তদন্তে যে জট পাকিয়ে রয়েছে তা যে খুব সহজে ছাড়বে তা বলা যাচ্ছে না। তার অস্বাভাবিক মৃত্যুতে মাদকচক্র যোগ ঘিরে যেভাবে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে তাতে চমৎকৃত হচ্ছেন ভারতবাসী। ধৃত রিয়া চক্রবর্তী(Rhea Chakraborty) যে ২৫ জন মাদকাসক্ত বলিউড তারকার নাম করেছেন তাতে প্রথমেই নাম এসেছে সইফ আলি কন্যা সারা আলি খানের(Sara Ali khan)।সারাকে নিয়েই তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Me looking at #SaraAliKhan and #RakulPreetSingh's career as now their names have popped up pic.twitter.com/Vi0MY9Twxm
— Deepash Shukla (@sab_mein_expert) September 11, 2020
তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা ও ট্রল। বিভিন্ন সূত্রের দাবি করা হচ্ছে সুস্বাস্থ্যের সঙ্গে থাইল্যান্ডের বেড়াতে গিয়েই মাদক নেওয়া শুরু করেন সারা। সারা কে নিয়ে তৈরি হয়েছে অজস্র মিম। অনেকেই মন্তব্য করেছেন যে, সারা পতৌদি পরিবারের নাম রোশন করেছে।
#SaraAliKhan
1 – PR Stunt
2 – After taking pudia pic.twitter.com/65IhAHEwGG— Usha (@Usha37678368) September 11, 2020
কোকাকোলা, ভিট, গার্নিয়ার ইত্যাদি ব্র্যান্ডের বিজ্ঞাপনী মুখ সারা। এই কোম্পানিগুলোর বিজ্ঞাপন থেকে সারা কে সরিয়ে দেওয়ার জোরালো দাবি উঠছে।আবার অনেকেই তাকে বলছেন,” মনে হচ্ছে তিনি রিয়ার খুব ভালো বন্ধু। আগামী দিনে এনসিবি(NCB) সফরের জন্য তাকে শুভেচ্ছা জানালাম।”





