বিরোধীদের উদ্দেশ্যে মোদীর আর্জি, গোটা দেশ সেনার পাশে আছে, সংসদ থেকে যেন‌ও ঐক্যবদ্ধভাবে এই বার্তাই যায়

সোমবার অধিবেশন শুরুর আগে বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra modi) আর্জি, গোটা দেশ এই মুহূর্তে সেনার (Indian army) সঙ্গে আছে, সংসদ (Parliament) থেকে যেন‌ও ঐক্যবদ্ধ থাকার বার্তাই পৌঁছয়। ১৮ দিনের বাদল অধিবেশন। মন্দা অর্থনীতি, করোনা পরিস্থিতি-সহ ভারত-চীন সংঘাত বিষয় নিয়ে উত্তপ্ত হ‌ওয়ার ইঙ্গিত আগেই মিলেছিল দুই কক্ষে।

তাই এ দিন প্রধানমন্ত্রী বলেন, দেশকে রক্ষা করতে সীমান্তে যে সাহস এবং দৃঢ়তার সঙ্গে ভারতীয় সেনা বুক চিতিয়ে লড়ছে, গোটা দেশ যেভাবে তাঁদের পাশে আছে, সংসদ থেকেও ঐক্যবদ্ধ থাকার বার্তাই যেন‌ও পৌঁছায়। আমার বিশ্বাস, সংসদের সব সদস্য এ বিষয়ে সহমত পোষণ করবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা আবহে লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘর্ষ (India-China Conflict) একই সঙ্গে চীনের আগ্রাসী মনোভাবে, তলানিতে গিয়ে ঠেকেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। সীমান্ত চুক্তি লঙ্ঘন (Line of Actual Control) করে চীন ধারাবাহিকভাবে উস্কানিমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। পাল্টা জবাব ভারতের তরফেও দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতে বাদল অধিবেশন পিছিয়ে যাওয়ায়, লাদাখ ইস্যু নিয়ে এখনও সংসদে আলোচনা সম্ভব হয়নি। তবে, এই ১৮ দিন এই ইস্যু নিয়ে সরকার এবং বিরোধীদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ চলবে, এ কথা বলা বাহুল্য।

লোকসভার (Lok Sabha) অধিবেশন দিয়েই শুরু হয় বাদল অধিবেশনের প্রথম দিন। সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ ব্যবহার করা হয়েছে দুই কক্ষের অধিবেশনের আলোচনার জন্য। এ দিন লোকসভার সাংসদেরা দূরত্ব বিধি মেনে দুই কক্ষে ছড়িয়ে ছিটিয়ে বসেছেন। দুই কক্ষেই লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন।

অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব বাতিল এবং জিরো আওয়ারের সময়সীমা ছাঁটাই নিয়ে সরব হওয়ার কথা বিরোধীদের। এ বিষয়ে তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) বলেন, সংসদকে তামাসায় পরিণত করা হচ্ছে। প্রশ্নত্তোর পর্ব বাতিল করে, জিরো আওয়ার ছেঁটে এবং স্ক্রুনিটি ছাড়াই একতরফা বিল পাশ করিয়ে নেওয়ার মধ্য স্বৈরাতন্ত্রের প্রকাশ পাচ্ছে। যা গত ৭০ বছরে এমনটা হয়নি। শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকছেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। উপস্থিত থাকছেন না সনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং রাহুল গান্ধীও (Rahul Gandhi)। এই মুহূর্তে সনিয়ার চিকিৎসার জন্য মা এবং ছেলে বিদেশে অবস্থান করছেন।

RELATED Articles

Leave a Comment