পুজোকে মাথায় রেখে পর্যটনকে চাঙ্গা করতে মাঠে নামছে রাজ্য! হাতিয়ায় সোশ্যাল মিডিয়া

অতিমারীর (Pandemic) ধাক্কা এবং লকডাউনের (Lockdown) জেরে যে কয়েকটি শিল্প একেবারেই বেহাল অবস্থায় পরিণত হয়েছে তার মধ্যে পর্যটনশিল্প (Travel Industry) অন্যতম। করোনা পরিস্থিতিতে বেহাল পর্যটন।

আর তাই এই শিল্পকে ঘুরে দাঁড় করাতে হলে এখন সরকারের প্রধান ভরসা পুজো। আর তাই এবার পুজোয় পর্যটনকে চাঙ্গা করতে সোশ্যাল মিডিয়াকে (Social Media) হাতিয়ার করতে চলেছে রাজ্য।

পশ্চিমবঙ্গের (West Bengal) নানা পর্যটন কেন্দ্র সম্পর্কে মানুষকে জানাতে ফেসবুক (Facebook), টুইটারে (Twitter) দেওয়া হচ্ছে ভিডিও ক্লিপিংস (Video Clipping)। এক‌ইসঙ্গে জানানো হচ্ছে পর্যটনে করোনা মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভ্রমণ পিপাসু বাঙালি এই বছর ঘরবন্দী, বেহাল দশা হয়েছে পর্যটন শিল্পেও। বিপাকে পর্যটনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত এক কোটিরও বেশি মানুষ। তাঁদের সুরাহায় এবার তত্‍পর রাজ্য।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ১৩টি ট্যুরিস্ট লজ ইতিমধ্যেই খুলেছে। কিন্তু,বহু পর্যটকের কাছে তা নিয়ে প্রয়োজনীয় তথ্য নেই। লকডাউন পরবর্তী বাংলায় পর্যটনকে চাঙ্গা করতে কী কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য প্রশাসন-

সব ট্যুরিস্ট লজে করোনা বিধি চালু হয়েছে, নতুন বেডরোল দেওয়া হচ্ছে, নতুন করে সরকারি টুরিস্ট লজগুলোকে সংস্কার করা হয়েছে, সব ট্যুরিস্টের জন্য থাকছে নতুন কিট।

এছাড়াও, সব পর্যটন কেন্দ্র সম্পর্কে আলাদা টিজার তৈরি করে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে।

আরও অন্যান্য খবর