নতুন বহু ধারাবাহিক আসে যা দর্শকদের মন জয় করে নেয়। আসে নতুন নতুন তারকাদের মুখ। তবে পুরনো ধারাবাহিকের গল্প ভুলে যাওয়া এতটাই সহজ নয়। এমনকি পুরনো ধারাবাহিকের নায়ক নায়িকাদের ও ভুলে যেতে পারেন না অনেকেই। নিজেদের অভিনয়ের দক্ষতায় ছাপ ফেলে দিয়ে যান দর্শকদের মনে। স্টার জলসার নিত্যনতুন ধারাবাহিকের পাশাপাশি স্টার জলসার পুরনো ধারাবাহিকের প্রতি দর্শকদের এখনও আকর্ষণ রয়েছে। স্টার জলসার কিছু জনপ্রিয় ধারাবাহিকের কথা মনে রয়ে গেছে দর্শকের। এখনও সেই ধারাবাহিকের গল্প অটুট রয়ে গেছে দর্শকদের মনে মনে। এমনই একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল মা। এই ধারাবাহিকের দুর্দান্ত খলনায়িকা ফুলকি ওরফে অস্মিতা (Asmita Chakraborty) কোথায় জানেন?
মা ধারাবাহিকে গল্পের পাশাপাশি এখনো ঝিলিক ফুল্কি বিল্টুদের মিস করে দর্শকেরা। ধারাবাহিকের নায়িকা ঝিলিক তথা তিথি বসুর পাশাপাশি খলনায়িকা তিথি ওরফে অস্মিতা চক্রবর্তীও (Asmita Chakraborty) দর্শকদের কাছে অতি প্রিয় একজন অভিনেত্রী। ২০০৯ সালে ধারাবাহিক সম্প্রচার শুরু হয়। জনপ্রিয়তার বিচারে স্টার জলসার সেরা ধারাবাহিকে আজও রয়েছে মা ধারাবাহিক। এই সিরিয়ালের দুর্দান্ত খলনায়িকা ফুলকি ওরফে অস্মিতা (Asmita Chakraborty) কোথায় জানেন?
মা ধারাবাহিকের এত জনপ্রিয়তার পেছনে ফুল্কির অবদান ছিল অনেক। তার অভিনয় দেখলেই মাথা গরম হত দর্শকদের তাতেই দর্শকরা আরও বেশি করে ধারাবাহিকটি দেখতেন। এই ধারাবাহিকে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ খলনায়িকার পুরস্কার জিতেছিলেন। দর্শকরা আজও তাকে ফুলকি নামেই চেনেন। কিন্তু আর পর্দায় তাকে দেখা যায় না। মা সিরিয়াল শেষ হয়ে যাবার পর অস্মিতা (Asmita Chakraborty) আর সেভাবে পর্দায় দেখা মেলেনি। বিগত ১০ বছরে স্টার জলসার নতুন অনেক ধারাবাহিক এসেছে। তবে একটি ধারাবাহিক ও তার দেখা মেলেনি। অনেক পুরনো জনপ্রিয় তারকারা কাজ করেছেন নতুন নতুন ধারাবাহিকে। কিন্তু অস্মিতার দেখা মেলেনি আর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অস্মিতা চক্রবর্তী (Asmita Chakraborty) কথা বলেছেন তার কাজ নিয়ে। অস্মিতা বলেন, “তিনি কাজের জগতে নিজেও আবার ফিরতে চান। লকডাউনের পর কিন্তু আবার যখন সবকিছু নতুন করে শুরু হলো তখনও তার কাছে কাজের কোন প্রস্তাব আসেনি। লকডাউনের পর থেকেই তার হাতে আর কোন কাজ নেই। অবশ্য এর জন্য মোটেও ভেঙে পড়েননি তিনি। তিনি বিশ্বাস করেন নিজের প্রতিভার জোরে আবার একদিন ঠিকই কাজ পাবেন।”
সাক্ষাৎকারে অস্মিতা চক্রবর্তী (Asmita Chakraborty) আরও বলেছেন, “তিনি কোন কিছুই সহজে পাননি যেটুকু পেয়েছেন সেটুকুর জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে। এখনো স্ট্রাগল করে যেতে হচ্ছে তাকে কিন্তু তিনি আশা করেন তার প্রতিভাকে গুরুত্ব দিয়ে কেউ না কেউ নিশ্চয়ই কাজ দেবেন।” অস্মিতার অনুরাগীরাও চাইছেন শীঘ্রই তিনি পর্দায় ফিরে আসুক।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!