ইন্দ্রাশিষকে পার্শ্ব চরিত্র দিয়ে অপমান করা হচ্ছে! এত জনপ্রিয় একজন অভিনেতা মুখ্য চরিত্রের অভিনয় করা উচিত এমনটাই মত দর্শকদের

বাংলা টেলিভিশনের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হলেন ইন্দ্রাশিষ রায়। যিনি শুধু ছোট পর্দায় নয় এমনকি বড় পর্দাতেও কাজ করেছেন। ইন্দ্রাশিষকে সম্প্রতিক দর্শক দেখতে পাচ্ছে লীনা গাঙ্গুলীর লেখা ধারাবাহিক বালিঝরে। তবে তার চরিত্রটা নিয়ে এখন বেজায় ক্ষোভ উগরে দিচ্ছে দর্শকরা। দর্শকদের রাগ অভিনেতার ওপর নয়, বরং লেখিকার ওপর।

প্রসঙ্গত ইন্দ্রাশিষকে এর আগে দেখা গেছে লীনা গাঙ্গুলীর লেখা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ধুলোকণাতে। যেখানে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করতেন আর তার বিপরীতে ছিল অভিনেত্রী মানালি দে। ধুলো কোন ধারাবাহিকে লালন ফুলজুরির জুটি অত্যন্ত জনপ্রিয় ছিল দর্শকমহলে। সেই ধারাবাহিক শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই বালিঝড় ধারাবাহি কে ইন্দ্রাশিষের উপস্থিতি সামনে আসে।

তবে বালির ঝরে ইন্দ্রাশিষ ছাড়াও রয়েছে আরও দুই অভিনেতা অভিনেত্রী একজন হলেন ত্রিনা সাহা এবং অন্যজন হলেন কৌশিক রায়। প্রমো সামনে আসার পরে অনেকে মনে করেছিল ইন্দ্রাসের হতে চলেছে মুখ্য নায়ক আর কৌশিক রায় হয়তো পার্শ্ব নায়ক হবেন। কিন্তু গল্প শুরু হওয়ার পরে জানা গেছে যে আসল নায়ক কৌশিক রায়। আর তারপর থেকেই ইন্দ্রাশিষের ভক্তরা লেখিকার ওপর ক্ষুব্ধ হয়েছেন।

ইন্দ্রাশিষকে পার্শ্ব চরিত্র দিয়ে অপমান করা হচ্ছে! এত জনপ্রিয় একজন অভিনেতা মুখ্য চরিত্রের অভিনয় করা উচিত এমনটাই মত দর্শকদের

তাদের কথায় এত বড় মাপের একজন অভিনেতাকে এইভাবে পার্শ্বর চরিত্রে কেন অভিনয় করাবে। এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে ইন্দ্রাশিষ কে দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র তেও রাখা হয়নি। তার কারণ প্রায় দিন তাকে দেখতেই পাওয়া যায় না। এমনকি তার সাজানো গোছানো পরিবারটাকেও দেখানো হয় না।

এখন ভক্তদের দাবি ইন্দ্রাশিষকে মুখ্য চরিত্রের ফেরানো হোক। এত ভালো এবং জনপ্রিয় এক অভিনেতাকে এইভাবে পার্শ্ব চরিত্রে রাখা একদমই ঠিক হচ্ছে না। অবশ্য কিছু অংশের বক্তা আবার মনে করছে পরবর্তী দিনে বালি ঝড়ে স্রোতে চরিত্রটাকে প্রধান চরিত্র করা যেতে পারে। তাই এখন পরবর্তী দিনের অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই।

RELATED Articles