সেরা ননদের অ্যাওয়ার্ড পেতেই ভোল বদল! কেন উৎসবের জন্য জগদ্ধাত্রীর বিরুদ্ধে কথা বলছে কৌশিকী মুখার্জি? তার ওপর বেজায় চটেছে দর্শক

বর্তমানে বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার জগদ্ধাত্রী। শুরু হওয়ার প্রথম থেকেই টিআরপি তালিকায় অত্যন্ত ভালো ফল করে আসছে এই ধারাবাহিকটি। একচেটিয়া সাংসারিক কুটক্যাচালি থেকে দূরে ডিটেকটিভ ধর্মী গল্প নিয়ে এসেছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জিকে।

সেই সঙ্গে গুরত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জী। জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু ছাড়া এই ধারাবাহিকের যে চরিত্রটিকে অত্যন্ত পছন্দ করে দর্শক সেটি হল কৌশিকী মুখার্জির চরিত্রটি। আর এই চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী রূপসা চ্যাটার্জী স্বয়ম্ভুর দিদি কৌশিকী। যে এতদিন সব সময় জগদ্ধাত্রীর পাশে থেকেছে কোন রকম অন্যায়ের সঙ্গে আপোষ করেনি।

সে নিজের পরিবারের প্রত্যেকটি মানুষের বিপক্ষে গিয়েও জগদ্ধাত্রির পাশে দাঁড়িয়েছে কিন্তু এবার তাকে অন্যরকম লাগছে দর্শকের। মাত্র কয়েক মাস হয়েছে টিভির পর্দায় চালু হয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি আর তারই মধ্যে টিআরপি তালিকায় রীতিমতো জাকিয়ে বসেছে এটি। এমনকি এই বছর জি বাংলা সোনার সংসারে জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে বেশ অনেকগুলি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে।

তাই বোঝাই যাচ্ছে দর্শকদের কাছে ঠিক কতটা জনপ্রিয় হয়ে উঠেছে জগদ্ধাত্রী। আর সেই ক্যাটাগরির মধ্যে ছিল প্রিয় ননদের ক্যাটাগরি, যেটি পেয়েছে জগদ্ধাত্রী থেকে কৌশিকী মুখার্জি। কারণ কৌশিকী মুখার্জী এমন একটি চরিত্র যে জানে যে জগদ্ধাত্রী তার পরিবারের যে মানুষগুলো বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত তাদেরকে শাস্তি দেবে আর সেটা জেনেও সে সব সময় জগদ্ধাত্রীর পাশে দাঁড়িয়েছে।

jagaddhatri koushiki missing

কিন্তু সম্প্রতি পর্বে দেখা গেছে তার ভাই উৎসবকে বাঁচানোর জন্য জগদ্ধাত্রীর বিরুদ্ধে গিয়ে কথা বলছে কৌশিকী মুখার্জী। যেটা একেবারে ভালোভাবে নিচ্ছে না দর্শক। কারণ উৎসব এমন একটি চরিত্র যে এতদিন সব রকমের বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল শুধু তাই নয় সে জগদ্ধাত্রীকে একাধিকবার মারার চেষ্টা করেছে তা সত্ত্বেও কেন নিজের ভাইকে বাঁচানোর চেষ্টা করছে কৌশিকী মুখার্জী! তাই নিয়ে এবার কৌশিকী মুখার্জি চরিত্রটির উপরে বেজায় চটেছে দর্শক।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles