এই মুহূর্তে বাংলা টেলিভিশনের তৃতীয় পুরনো ধারাবাহিক এবং স্টার জলসার সবচেয়ে পুরনো ধারাবাহিক হলো গার ছড়া। শুরু থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা কোন কিছুকে বাধা মানতে পারেনি। একদিকে জি বাংলার মিঠাই এবং অন্যদিকে স্টার জলসার ‘গাঁটছড়া’ এই দুটো ধারাবাহিক টিআরপি তালিকায় রীতিমতো রাজ করেছে।
যতই মুখ্য চরিত্রে দেখানো হয়েছিল অভিনেত্রী শোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চ্যাটার্জিকে তাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য, অনুষ্কা গোস্বামী এবং অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জী ও রিয়াজ লস্কর। খড়ি ঋদ্ধির জুটির পাশাপাশি দ্যুতি রাহুল এবং বনি কুনালের জুটিও অত্যন্ত পছন্দের দর্শকের। তবে এবার সোশ্যাল মিডিয়ায় জল্পনার সাথে সাথে ধারাবাহিকের গল্পও যে শেষের পথে তা বোঝাই যাচ্ছে।
তাই দর্শকদের বেজায় মন খারাপ। কিন্তু সেই সঙ্গে শেষের দিকের পর্বগুলোই এত সুন্দর করে তৈরি করা হয়েছে যা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে দর্শক। সম্প্রতি গল্পে দেখানো হচ্ছে, সব বাধা বিপত্তি পেরিয়ে তিন জুটির আবার একবার বিয়ে হচ্ছে। একই মন্ডপে পছন্দের তিন জুটিকে একসঙ্গে দেখতে পেয়ে অত্যন্ত খুশি ভক্তরা।
বিয়ের মন্ডপে বিয়ের প্রত্যেকটি অনুষ্ঠান একের পর এক হচ্ছে মালাবদল ,সাত পাকে বাঁধা, সিঁদুর দান সবকিছু পরপর দেখানো হচ্ছে তিন জুটির। বাড়ির প্রতিটি সদস্য সেখানে উপস্থিত রয়েছে আর তাদের সকলের অনুমতিতে আর একদম স্বাভাবিকভাবেই এই বিয়ে সম্পন্ন হচ্ছে। যা দেখে শুধু স্লট লিড কেন টপার হতে পারতো ‘গাঁটছড়া’ এমনটাই মনে করছে অনেকে।
এক নেটিজেনের কথায়,”কি সুন্দর হচ্ছে গাঁটছড়ার এপিসোড গুলো, আজকের এপিসোডটা শুধু স্লট কেনো টপারও ডির্জাব করে, কি অপূর্ব ভাবে তিন জুটির বিয়েটা সম্পূর্ণ হলো। সবাই আজকে অবশ্যই টিভিতে দেখবেন ❝গাঁটছড়া❞”





