জেলের ভিতরেই নাকি নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি-র কাছে এমনটাই অভিযোগ করলেন তৃণমূল নেতা। আজ, সোমবার ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে। এই ঘটনা কেস ডায়েরিতে উল্লেখ করা হবে বলে জানা গিয়েছে।
আপাতত প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গত জুলাই মাসে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর থেকেই এটাই তাঁর বর্তমান ঠিকানা। আবার ওই প্রেসিডেন্সিতেই ঠাঁই হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ও। গতকাল, রবিবার তাকে জেরা করতে প্রেসিডেন্সিতে যান ইডি আধিকারিকরা।
ইডি দাবী করেছে, শান্তনু তাদের জেরায় জানিয়েছেন যে প্রেসিডেন্সিতে যাওয়ার পরদিনই তার সঙ্গে দেখা হয়েছিল পার্থর। সেই সময় পার্থ তাঁকে প্রশ্ন করেন যে কেন নিয়োগ দুর্নীতি মামলায় বারবার তাঁর নাম উঠছে? জবাবে শান্তনু বলেন অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫৪০ কোটি টাকা মিলেছে, সেই কারণেই এমন হচ্ছে। শান্তনুর দাবী, একথা শুনেই রেগে যান পার্থ।
শান্তনু ইডি আধিকারিকদের জানিয়েছেন যে এরপরই তাঁকে নানান হুমকি দিতে থাকেন পার্থ। ইডি সূত্রে খবর, শান্তনুর এই অভিযোগের কথা কেস ডায়েরিতে উল্লেখ করা হবে। এই ঘটনার কথা সামনে রেখেই পার্থর জামিনের বিরোধিতা করতে পারে ইডি।
জানা যাচ্ছে, অয়ন শীলকে গ্রেফতার করার পর যেসমস্ত প্রভাবশালীদের নাম উঠে এসেছে, সেই বিষয়ে শান্তনুকে জেরা করতেই প্রেসিডেন্সি জেলে যান ইডি আধিকারিকরা। নিয়োগ দুর্নীতির টাকা প্রভাবশালীদের কাছে কীভাবে পৌঁছাত, তা জানতে চান তারা। এর পাশাপাশি শান্তনুর নামে যে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে, তা কেনার টাকা তিনি কোথা থেকে পেলেন, তাও জানার চেষ্টায় রয়েছে ইডি।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!