আর মাত্র কটা দিন তারপরেই শেষ মিঠাইয়ের শুটিং! আগামী মাসেই শেষ হয়ে যাবে মিঠাই! রীতিমতো শিলমোহর পড়লো খবরে, দর্শক মহলের বেজায় মন খারাপ

জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মিঠাই’। দু বছরের বেশি সময় ধরে জি বাংলার পর্দায় অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে এসেছে মিঠাই ধারাবাহিকটি। মিঠাই রানী এবং তার উচ্ছে বাবু এই জুটিকে দর্শক টিভির পর্যায় দেখতে অত্যন্ত পছন্দ করে। কিছুদিন আগেই এই ধারাবাহিক পূরণ করল তাদের 800 পর্ব। যা নিয়ে ভক্ত মহলে উন্মাদনা কম ছিল না। এখনো পর্যন্ত মিঠাই ধারাবাহিকের যা ফ্যানবেস রয়েছে তা বহু নতুন ধারাবাহিকের নেই।

টিআরপি তালিকায় অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে মিঠাই। ৫৬ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছিল এই ধারাবাহিকটি। যা বর্তমান সময়ে অন্য কোন ধারাবাহিক করতে পারেনি। এখন টিআরপি তালিকায় অনেকটাই পয়েন্ট কমে গেছে মিঠাইয়ের তবে তাকে কখনোই স্লট হারা করতে পারেনি। এখনো তা টি আর পি তালিকায় যেমন পয়েন্ট রয়েছে তা নিয়ে রম রমিয়ে চলতে পারে আরো কয়েক মাস।

কিন্তু কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে জল্পনা রয়েছে যে কয়েকদিনের মধ্যেই মিঠাই ধারাবাহিকের শুট শেষ হয়ে যাবে। আর আগামী মাসেই শেষ হয়ে যাবে মিঠাই। যার জন্য ভক্তদের বেজায় মন খারাপ তার কারণ মিঠাই ধারাবাহিকের যে পরিমাণ ভক্ত সংখ্যা রয়েছে তা নেহাত কম নয়। সেই মুখ্য ভূমিকায় অভিনয় করা অভিনেতা এবং অভিনেত্রীর ভক্ত সংখ্যাও বিপুল।

তাই তাদের প্রিয় মিঠাই এবং সিদ্ধার্থকে তারা ধারাবাহিক শেষ হয়ে গেলে আর দেখতে পাবে না টিভির পর্দায় যার জন্য প্রায় সময় মন খারাপ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতে দেখা যায় মিঠাই ভক্তদের। তবে জল্পনা উঠলেও এখনো পর্যন্ত ধারাবাহিক নির্মাতা কর্তৃপক্ষ অথবা চ্যানেল কর্তৃপক্ষ কারোর থেকেই সেভাবে কোন উত্তর পাওয়া যায়নি। কিন্তু একপ্রকার অনেকেই নিশ্চিত হয়ে গেছে যে গল্প যেদিকে এগোচ্ছে তাতে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে মিঠাই।

এরই মধ্যে এক ভক্ত প্রায় নিশ্চিত করেই বললেন যে তিনি স্টুডিও থেকে খবর পেয়েছেন যে মিঠাই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তিনি এই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন,”আজ ভারত লক্ষ্মী ষ্টুডিও গিয়েছিলাম ওখানের সবাই বললো ১০-১৫ দিনের মধ্যে মিঠাই এর শুটিং শেষ! পরের মাসেই শেষ কন্ফার্ম! বলছিলো যা trp তাতে ২-৩ মাস আরামসে চলতো কিন্তু কিছু পার্সোনাল প্রবলেম এর জন্য তাড়াতাড়ি শেষ করতে বাধ্য হচ্ছে!”

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles