‘গাঁটছড়া’ ছেড়ে দিচ্ছেন সোলাঙ্কি! তবে কি পরের মাসেই শেষ হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক? খবর সামনে আসতেই মন খারাপ দর্শকদের

স্টার জলসার এই মুহূর্তে সবচেয়ে পুরনো ধারাবাহিক হলো ‘গাঁটছড়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চ্যাটার্জিকে। শুরুর প্রথম থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা অত্যন্ত বেশি ছিল দর্শকমহলে। একদিকে জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের সঙ্গে ‘গাঁটছড়া’র টিআরপি তালিকায় রীতিমতো টক্কর চলত।

কিন্তু সম্প্রতি সময়ে সেই জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে। টিআরপি তালিকাতেও সেভাবে ভালো ফল করতে পারে না এই ধারাবাহিকটি। তাই বেশ কিছুদিন ধরে জল্পনা উঠছিল যে ধারাবাহিকটিকে এবার শেষ করে দেওয়া হবে। গল্প অবশ্য যেদিকে এগোচ্ছিল তা দেখেও এমনটাই মত দর্শকদের কিন্তু এবার এলো অন্য খবর।

এক জনপ্রিয় সংবাদ মাধ্যম সূত্রে খবর এবার ‘গাঁটছড়া’ ছেড়ে দিচ্ছেন মুখ্য নায়িকা অর্থাৎ পর্দার খড়ি অভিনেত্রী সোলাঙ্কি কিন্তু কেন? যতদূর জানা যাচ্ছে মে মাসেই নাকি শেষ হয়ে যাচ্ছে অভিনেত্রীর চুক্তিপত্র। তারপরে তিনি আর কন্ট্রাক্ট রিনিউ করাবেন না। তার কারণ হিসেবে জানা যাচ্ছে, তার অন্য অনেক প্রজেক্টে কাজ রয়েছে যার জন্য তিনি সিরিয়ালে আর হয়তো সময় দিতে পারবে না।

এই মুহূর্তে ‘গাঁটছড়া’র টিআরপি পয়েন্টও তেমন বেশি কিছু নেই। তাই এবার শুধু দেখার পরবর্তী দিনে ধারাবাহিক নির্মাতারা কি করেন! খরি চরিত্রটিকে পাল্টে ফেলেন নাকি অভিনেত্রীর চুক্তি শেষ হওয়ার সাথে সাথে শেষ করে দেওয়া হয় ধারাবাহিকটিকে। তবে এই খবর ছড়িয়ে পড়ার পরেই দর্শক মহলে বেশ মন খারাপের ছায়া পড়েছে।

প্রসঙ্গত ‘গাঁটছড়া’ শুরুর পর থেকেই এই ধারাবাহিকের মূল আকর্ষণ ছিল খড়ি আর ঋদ্ধির জুটি অর্থাৎ সোলাঙ্কি ও গৌরবের জুটি যা প্রথম থেকেই দর্শকমহলে অনেক ভালোবাসা অর্জন করেছে। এবার শুধু সেই জুটি ভাঙ্গা নয় এমনকি ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার কথাও রীতিমতো ছড়িয়ে পড়েছে চারিদিকে। যার জন্য ‘গাঁটছড়া’ ভক্তদের বেজায় মন খারাপ। এবার পরবর্তী দিনেই জানা যাবে কী হতে চলেছে এই ধারাবাহিকের ভবিষ্যৎ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর