গত দু সপ্তাহ ধরে টিআরপি-এর দিক থেকে তালিকার শীর্ষেই রয়েছে ‘মোহর’ ধারাবাহিকটি। এই ধারাবাহিক নিয়ে দর্শকদের উন্মাদনার অন্ত নেই। কখনও মোহর ও শঙ্খের প্রেমের দৃশ্য বা তাদের মধ্যে বিস্তর ব্যবধান, এসব নিয়েই বরাবরই দর্শকদের পছন্দের তালিকায় রয়ে গিয়েছে এই ধারাবাহিকটি। কিন্তু সম্প্রতি এই ধারাবাহিকের মুখ্য চরিত্র সোনামণি সাহার একটি ভাইরাল ভিডিও নিয়ে তার অনুরাগীদের মাতামাতি চলছে নেট দুনিয়ায়।
View this post on Instagram
এমনিতে সোনামণি বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। তাকে নিয়েও কয়েকমাস আগে বিতর্কের ঝড় কিছু কম উঠেনি। সম্প্রতি, সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। এই ভিডিওতে তাকে ‘দিল কিউ ইয়ে মেরা’ গানটিতে ঠোঁট মেলাতে দেখা গেছে। তার এই ভিডিও নজর কেড়েছে তার অনুরাগীদের। অনেকেই আবার বলেছেন যে শঙ্খ তো আসেপাশে নেই, তাহলে কাকে দেখে বা কার কথা ভেবে এতো লজ্জা পাচ্ছেন সোনামণি।
View this post on Instagram
‘মোহর’ ধারাবাহিকে এখন চলছে টানটান উত্তেজনা। যে কোনও মুহূর্তে ঘুরে যেতে পারে ধারাবাহিকের মোড়। এতদিন ধরে শঙ্খ ও মোহরের মাঝে দুরত্ব নিয়ে দর্শকরা বেশ চিন্তিত ছিলেন। সোশ্যাল মিডিয়াতে তাদের ক্ষোভও উগড়ে দেন তারা। কিন্তু এবার সেই ক্ষোভে হয়ত প্রলেপ পড়তে চলেছে। ধারাবাহিকে দেখা গেছে, মোহর, শঙ্খকে তার জ্যাঠামশাইকে দেওয়া কথার ব্যাপারে জানিয়ে দেয়। সে বলে যে জ্যাঠামশাইয়ের কথাতেই সে শঙ্খের সঙ্গে ব্যবধান তৈরি করেছিল। এই সত্যি জানার পরে মোহরের প্রতি শঙ্খের আচরণ বদলে গিয়েছে। সম্প্রতি সম্প্রচারিত হওয়া প্রোমো দেখে দর্শক মহলে হইচই পড়েছে।
View this post on Instagram
প্রোমোতে দেখা যাচ্ছে, জ্যাঠামশাইয়ের সব কথাতে মোহর রাজী হলেও মুচকি মৃদু হাসছে সে। এই দেখে দর্শকমহলে শুরু হয়েছে জল্পনা। অনেকে সন্দেহ করছেন যে, বিয়ের আসরে শঙ্খ কনে বদলে দিয়ে মোহরকেই হয়ত নিয়ে আসার পরিকল্পনা করছে। এই ধারাবাহিকের বয়স এক বছর পার হলেও, দর্শকদের অভিযোগ একটা জায়গাতেই। এতদিন হয়ে যাওয়ার পরেও শঙ্খ ও মোহরের মধ্যে কেন মিল হচ্ছে না? বিভিন্ন কারণে বারবার তাদের মধ্যে দুরত্ব তৈরি হয়। শীঘ্রই দর্শক শঙ্খ ও মোহরের মিলন চায়। এবার হয়ত দর্শকদের সেই ইচ্ছাপূরণ হতে চলেছে বলেই মনে হচ্ছে।





